পাকা চুল কালো করতে জিরে ভালো, না কি কালোজিরে? যদিও বিশেষজ্ঞরা বলছেন, চুলের স্বাস্থ্য ভালো রাখতে কালোজিরে এবং জিরে —দু’টিই উপকারী। আজকাল বাজারে যে সব রাসায়নিক মেশানো জেল বা হেয়ার ডাই বিক্রি হয়, তার থেকে অনেক ভালো জিরে। তাই চুলের পুষ্টি, বৃদ্ধি এবং পাকা চুলের সমস্যায় জিরে ব্যবহার করা যেতেই পারে। আর একটি বড় বিষয় হল, এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। আবার জিরে বা কালোজিরে হাতের কাছে সব সময়ে পাওয়াও যাবে। এখন বিষয় হল, চুলের স্বাস্থ্যের জন্য কোন জিরে বেশি ভালো। কারা কোন জিরে ব্যবহার করলে বেশি উপকার পাবেন।
কোন চুলের জন্য কেমন জিরে ভালো?
● জানলে ভালো, জিরেতে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। তাই জিরে ভেজানো জল আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনই চুলের জন্যও জিরে উপকারী। চুল বেশি রুক্ষ হলে, ডগা ফাটে যাওয়ার সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে গুচ্ছ গুচ্ছ চুল উঠতে থাকে। এমন ক্ষেত্রে কালোজিরে ব্যবহার করতে পারেন। মাথায় চুলকানি, খুশকির সমস্যার জন্যও কালোজিরে ব্যবহার করলে উপকার পাওা যাবে। আবার চুল পাকার সমস্যা বেশি হলেও কালোজিরেকে কাজে লাগাতে পারেন। কালোজিরের তেল প্রাকৃতিক ‘হেয়ার ডাই’ হতে পারে। কালোজিরেতে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং থাইমোকুইনোন নামে উপাদান রয়েছে। এই উপাদান অকালপক্বতা রোধে সাহায্য করে। এর অ্যান্টি-ফাঙ্গাল গুণও আছে। যা মাথার ত্বকে খুশকি, র্যাশ বা যে কোনও সংক্রমণ দূর করতে সাহায্য করতে পারে।
জিরে বা কালোজিরে কী ভাবে ব্যবহার করবেন?
● এক কাপ নারকেল তেল নিন। এতে ২ থেকে ৩ চামচ কালো জিরে দিয়ে ভালো করে ফোটান। গাঢ় তেল তৈরি হলে ঠান্ডা কওরে নিন। এর পরে সেই তেলকে একটি শিশিতে ভরে রাখুন। সপ্তাহে তিন দিন এই তেল মাথায় ভালো ব্যবহার করুন। তেল দিয়ে ভালো কওরে মালিশ করুন। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রাখুন। এবার হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
● পাকা চুল কালো করতে ২ চামচ কালোজিরের তেলের সঙ্গে ১ চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে মাথার ত্বকে লাগাতে হবে। এ ক্ষেত্রেও ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
● কালোজিরে গুঁড়ো করে এর সঙ্গে দই, মধু বা অলিভ অয়েল মিশিয়েও হেয়ার মাস্ক করা যায়। এই হেয়ার মাস্ক ব্যবহার করলেও উপকার মিলতে পারে।
জিরে
● সরাসরি চুল কালো করার জন্য কালোজিরের মতো জিরে খুব একটা পরিচিত নয়। তবে, এতে যথেষ্ট পুষ্টি উপাদান রয়েছে। এতে ঠাকা আয়রন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে বেষ সাহায্য করে। চুলের ঘনত্ব বাড়ায়। আবার চুল নরম ও মসৃণ করতে পারে।
● অনেকে হয়তো জানেন না, জিরেতে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ চুলের গোড়া মজবুত করে। আবার চুল পড়ার সমস্যা বাড়লে এই জিরে সমাধানের একটা ভালো উপায় হতে পারে।
জিরে কী ভাবে ব্যবহার করবেন?
● ২ কাপ জলে ২ চামচ জিরে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে নিন। এবার চুল শ্যাম্পু করার পর এই জিরে জল দিয়ে চুল ধুয়ে নিন। এটি সপ্তাহে ২-৩ বার এমন করুন। জিরের জল মাথার ত্বক পরিষ্কার রাখবে। আবার চুলের জেল্লাও বাড়াবে।
● জিরে বেটে তার সঙ্গে দই মিশিয়েও মাথায় মাখা যেতে পারে। এতে আপনার খুশকির সমস্যা দূর হবে।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com