বুধবার ১৭ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

বহু মানুষই আজকাল বর্ষায় চুলের সমস্যা ভোগেন। কারও কারও ভিজে চুল না শুকলে তাঁদের চুলে ব্যাকটেরিয়ার সংক্রমণও হয়। কারও খুশকি হয়। আবার অনেকের চুল পড়তে শুরু করে। তবে অতিপরিচিত সুস্বাদু ফল পেঁপে কিন্তু এই তিনটি সমস্যারই সমাধান করতে পারে। সেই সঙ্গে আপনার চুলকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগাতেও সাহায্য করবে এই ফল।

পেঁপে কেন এত উপকারী?

পেঁপে একটি পরিচিত ফল। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি-সহ অনেক অ্যান্টি অক্সিড্যান্ট। পেঁপের এই পুষ্টিগুণ চুলকে জীবাণু সংক্রমণের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। ফলে চুলকে মজবুত কর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি পেঁপেতে থাকা এনজাইম চুলের ফলিকলের জন্য উৎসেচক হিসেবে কাজ করে। তাই চুলপড়ার সমস্যা কমে।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক

চুলের জন্য কী ভাবে পেঁপে ব্যবহার করবেন?

পাঁকা পেঁপে দিয়ে চুলের মাস্ক বানিয়ে নিন। এর সঙ্গে দই, মধু, কলা মিশিয়ে নিতে পারে। তাহলে তা আরও স্বাস্থ্যকর হবে। এই মাস্ক চুলের আর্দ্রতা বজার রাখার সঙ্গে সঙ্গে চুলের সিবাম নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণ করতে বেশ সাহায্য করে থাকে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

 

পেঁপের বীজ

পেঁপের বীজ মানেই ফেলে দেওয়া নয়। এই বীজ থেকে তেল বানিয়েও চুলের যত্নে ব্যবহার করতে পারেন। পেঁপের বীজের তেল আবার বাজারেও কিনতে পাওয়া যায়। তবে কেউ কেউ আবার পেঁপের বীজ পিষে নিয়ে এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে নেন। তার পর সেই মিশ্রণ গরম করে বীজের তেল বানান। সেই তৈরি করা তেলও চুলের জন্য বেশ উপকারী বলে বিশেষজ্ঞরা বলছেন।
 

পেঁপের রস

পেঁপের রসও চুলের যত্নে খুবই উপকারী। ইদানীং চুলের পরিচর্যার পেঁপের রস দিয়ে বানানো পণ্য বেশ ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে পেঁপের রসও চুলে মাখা যেতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content