সেরা পাঁচ
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, ভিজবে কলকাতাও
সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও কখনও কখনও ঝিরঝির করে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলার দিনভর এমনই থাকবে আবহাওয়া থাকেবে। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে।
হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫
অনন্যা প্যাটেল সেনগুপ্তের সঙ্গে দুবাইতে তাদের সংস্থার প্রোডাক্ট বিক্রির একটা বড়সড় কন্ট্রাক্ট সই হয়েছে। টাকায় নয়, ডলারে। তাই অর্থমূল্যের পরিমাণটা অনেক অনেক বেশী। এমএনসি-রা বিদেশে ব্যবসা করে কিন্তু দেশীয় ভেষজ ক্রিম সংস্থার সরাসরি বিদেশে ব্যবসার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ক্ল্যু হলেও হতে পারে। রেস্টুরেন্ট থেকে খোঁজ পাওয়া গেল অনেক রাতে ম্যাডাম অনন্যা তার রুম থেকে ফোন করে গ্রিন-টি অর্ডার করেছিলেন।
ঘরোয়া উপায়েই হজম ও অ্যাসিডিটির সমস্যা দূর করা যায়! জেনে রাখুন এই ৩ সমাধান
নানা প্রয়োজনে কখনও-সখনও বাইরের খাবার খাওয়া হয়েই যায়। একেই ভাবে কারণে-অকারণে বেশি পরিমাণ খাবার খাওয়াও হয়ে যায়। সাময়িক ভাল তৃপ্তি পেলেও, এর ফলও ভুগতে হয়। শুরু হয় অস্বস্তি। তখন ওষুধের খোঁজ করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না।
নিম্নচাপের প্রভাবে আবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগ, উত্তরবঙ্গে ভারী বর্ষণ, ভিজবে কলকাতাও
দক্ষিণবঙ্গে মাঝে টানা ঝড়বৃষ্টির পর কিছুটা দুর্যোগ কমেছিল। তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় আবার দুর্যোগ শুরু হতে পারে।
মোবাইলের পর্দায় দীর্ঘ ক্ষণ তাকিয়ে থাকাই শুধু নয়, রোজের এই অভ্যাসগুলিও নিঃশব্দে আমাদের চোখের ক্ষতি করছে
নিত্যদিনের কিছু ভুলে চোখের ক্ষতি হতে পারে। ল্যাপটপে দীর্ঘ ক্ষণ কাজ হোক অথবা মোবাইল ফোনে সিনেমা, খেলা, সিরিজ বা সিরিয়াল দেখার মতো অভ্যাস চোখের সবচেয়ে বেশি ক্ষতি করছে। পাশাপাশি বেশ কিছু সাধারণ অ
আবার নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ! উপকূলে সপ্তাহভর সতর্কতা জারি, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি
দক্ষিণবঙ্গে মাঝে টানা ঝড়বৃষ্টির পর দুর্যোগের সম্ভাবনা খানিক কমেছে। যদিও তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন অঞ্চলে আবার দুর্যোগ শুরু হতে পারে।
পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে
দ্বিতীয় ধূর্ত ব্যক্তিটি তৈরিই ছিল। মিত্রশর্মা ছাগলটিকে নিয়ে কিছু দূর এগোতেই দ্বিতীয় ধূর্তটি এসে উপস্থিত হল তাঁর সামনে। সে যদিও আগের ধূর্তটির মতো তীব্রভাবে বলল না, বরং একটু বিনয়ের সঙ্গেই বলল, “হে ব্রহ্মন্! বুঝতে পারছি এই মৃত বাছুরটি আপনার অত্যন্ত প্রিয়, তথাপি একে কাঁধে করে নিয়ে যাওয়াটা একেবারেই অনুচিত। স্মৃতিশাস্ত্রে বলে, মৃত পশুপক্ষী বা মৃত মানুষকেও যদি কেউ স্পর্শ করে তাহলে সে পঞ্চগব্য অর্থাৎ দই, দুধ, ঘি, গোবর এবং গোমুত্র খেয়ে কিংবা চান্দ্রায়ণ ব্রত পালন করে শুদ্ধ হয়। আপনি ব্রাহ্মণ মানুষ। আপনাকে এ সব বলা যদিও ধৃষ্টতা।”
পেটের স্বাস্থ্যের জন্য ‘ভাইরাল’ ডায়েটে বাড়তে পারে সমস্যা, ৩টি প্রবণতা থেকে সতর্ক থাকতে হবে
আজকাল সমাজমাধ্যমে ডায়েট নিয়ে নানান ধরনের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের মধ্যে অনেকেই শুধু ভুঁড়ি কমাতে হবে এই মনে করে, না জেনে-বুঝে সে সব অনুসরণ করে ফেলি। তার ফলে অজান্তেই আমরা আমাদের শরীরের নানা ক্ষতি করে ফেলছি। তাই ডায়েটের ক্ষেত্রে কয়েকটি ‘ভাইরাল’ প্রবণতা সম্পর্কে সতর্ক হওয়া উচিত।
প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া
প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার, ১১টা ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। এখন অভিনেতার সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় এবং মা রয়েছেন।
দক্ষিণবঙ্গে কমল বৃষ্টির সম্ভাবনা, তবে এখনও উত্তাল সমুদ্র! ৬ জেলায় জারি দুর্যোগের সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমেছে। তবে এখনও অন্তত ছয় জেলায় দুর্যোগের সতর্কতা জারি রয়েছে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথের সত্যি তুলনা হয় না। কত দিকে তাঁর আগ্রহ ছিল, প্রতিভার বিচ্ছুরণ আমাদের অভিভূত করে। সাহিত্যে, দর্শনে, সংগীতে, গণিতশাস্ত্রে — নানাদিকে সাফল্য। গল্পের মতো তাঁর দৈনন্দিন জীবন, সারল্যে ভরপুর। দ্বিজেন্দ্রনাথের দুই কন্যা বধূ হয়ে গিয়েছিলেন রামমোহন রায়ের পরিবারে। প্রিন্স দ্বারকানাথের সঙ্গে রামমোহনের বন্ধুত্ব ছিল। দ্বিজেন্দ্রনাথ রামমোহন-পরিবারে তাঁর দুই কন্যার বিবাহ দিয়েছিলেন, ওই পরিবার থেকে বধূমাতাও এনেছিলেন।
বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ! অক্ষরেখাও সক্রিয়, দক্ষিণবঙ্গে আপাতত চলবে ঝড়বৃষ্টি
ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে তৈরি নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। সে এখন শক্তিও হারিয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি থামছে না। উত্তরবঙ্গেও বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া, দিঘার উপর দিয়ে চলে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে বাংলায় ঝড়বৃষ্টি...
পর্ব-৩২: আকাশ এখনও মেঘলা
যখন দুলালকে নিয়ে পুরনোদিনের কথা পাড়ারই একজন নতুন করে তুললো। ছন্দা ঘটে যাওয়া সত্যিগুলোকে উল্টো করে পুরো দোষটা দুলালের নামেই চাপিয়ে দিল! দুলাল স্নিগ্ধাকে বিয়ে করার জন্য ঝুলোঝুলি করছিল। কিন্তু যেহেতু পাড়ার মধ্যে ভাইবোনের সম্পর্ক তাই ছন্দাই সে বিয়েতে রাজি হয়নি। দুলাল স্নিগ্ধার বেশ কয়েকটা সম্বন্ধ নিজেই ভেঙে দিয়েছে। শেষে একদিন বাড়িতে ডেকে ছন্দা দুলালকে বেশ করে ধমকধামক দিয়ে প্রায় জোর করেই স্নিগ্ধার বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর দুলাল নিশ্চয়ই কিছু কল কাঠি নেড়েছে। তাই স্নিগ্ধার স্বামী ভুল বুঝে তাকে বাপের...
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি
ছোট থেকেই দেখতাম প্রধাণত বিকেলের দিকে বিশেষ একরকম ছোট ছোট পাখি কী দ্রুতবেগে আকাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চক্কর খেত। সাত-আটটা কিংবা তারও বেশি পাখি দ্রুতবেগে উড়ে যাচ্ছে এক একদিকে, তারপর গোঁত্তা খেয়ে আবার আরেক দিকে। কখনও নিচের দিকে নেমে আসছে, আবার উপরের দিকে উঠে যাচ্ছে। ওদের গতিবেগ এত দ্রুত যে ভালো করে দেখতে পেতাম না পাখিটার চেহারা কেমন। তবে একটা বিষয় খুব স্পষ্ট বুঝতে পারতাম যে পাখিটার লেজ ইংরেজি ‘V’ এর মতো চেরা। আর পাখিটার রঙ কালো বলেই মনে হত। বর্ষার পরের দিনগুলোতে ওদের ওড়াউড়ি যেন খুব বেড়ে যেত। ওদের...








