নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বলেন্দ্র শাহ ওরফে বলেন? তাঁকে নিয়ে সমাজমাধ্যমে করা একাধিক পোস্টে এই জল্পনা ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ছাত্র-যুবদের আন্দোলনের কাছে নতিস্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনার কপ্টারে তিনি দেশ ছেড়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানা যায়নি। এই পরিস্থিতিতে অস্থির নেপালের দায়িত্ব কাঠমান্ডুর মেয়র, বছর পঁয়ত্রিশের বলেন্দ্রর হাতে তুলে দিতে চাইছেন আন্দোলনকারীরা। নেপালের বেশ কয়েকটি সংবাদমাধ্যমও এমনটা জানিয়েছে।...






















