
ছবি: প্রতীকী। সংগৃহীত।
বাংলায় গত দু’-চার দিনে তেমন একটা বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুকনোই ছিল। যদিও বৃষ্টির এই বিরাম দীর্ঘস্থায়ী নয়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে দক্ষিণবঙ্গও বিক্ষিপ্ত ভাবে ভিজবে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সোমবার এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। বুধ এবং বৃহস্পতিবারের জন্য কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবারের পর থেকে আপাতত কোনও সতর্কতা নেই বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৬: তালচোঁচ

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৪: ‘শিলালিপি সংগ্ৰহ’ গ্রন্থ অতীতের ত্রিপুরা নিয়ে গবেষণার দিশারী
উত্তরবঙ্গের ক্ষেত্রে টানা এক সপ্তাহ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে। পাশাপাশি বুধবার দার্জিলিঙে এবং বৃহস্পতিবার কালিম্পঙে ভারী বর্ষণ হতে পারে। যদিও উত্তরবঙ্গের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ
আপাতত বঙ্গোপসাগর এবং রাজ্যের উপর কোনও নিম্নচাপ অঞ্চল নেই। তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। বৃষ্টিও চলছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাতেই বাংলার নানা প্রান্তে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বলে হাওয়া দফতর জানিয়েছে। এ বার দুর্গাপুজো বর্ষার মধ্যেই চলবে। তাই সেই সময়েও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৯: শকুন্তলারা আজও আছেন
হাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৩.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।












