কলকাতায় বৃষ্টি

ছবি: সংগৃহীত।

আকাশে জ্বলজ্বল করবে রক্তবর্ণ চাঁদ। আবার কখনও সখনও ফ্যাকাশে হবে। ভারত-সহ পৃথিবীর একাধিক দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আগামী রবিবার রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এর মধ্যে এক ঘণ্টা ২২ মিনিট (৮২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বলছেন, বহু বছর পরে এত দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ হতে চলেছে। এ রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে খুব শীঘ্র আর দেখা যাবে না। এর জন্য আমাদের অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে।

আকাশের দিকে চোখ রাখলেই চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ চাক্ষুষ করা যাবে। আর এই সেপ্টেম্বরেই সেই সুযোগ পাওয়া যাবে। আবাক করা ওই লাল রঙের চাঁদ ৮২ মিনিট ধরে দেখা যাবে। যদিও চন্দ্র গ্রহণের প্রক্রিয়া আরও বেশি সময় ধরে চলতে থাকবে। এর ফলে আকাশে লাল রঙের চাঁদ দেখা যাবে। যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ৭-৮ সেপ্টেম্বর রাতে।
আমরা সবাই জানি যে, চাঁদের নিজস্ব কোনও আলো নেই। চাঁদের উপর সূর্যের আলো পড়ে। তাই আমরা তাকে দেখতে পাই। আবার পৃথিবী যদি চাঁদ ও সূর্যের মাঝখানে কখনও চলে আসে তাহলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। পরিবর্তে পৃথিবীর ছায়া এসে পড়ে চাঁদের উপরে। আর তখনই হয় চন্দ্রগ্রহণ। আগামী ৭ এবং ৮ সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ হবে, তা দীর্ঘ ক্ষণ ধরেই চলবে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে এত ক্ষণ ধরে আগে কখনও চন্দ্রগ্রহণ দেখা যায়নি। উল্লেখ্য, বিশেষ বিশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে কখনও কখনও ‘ব্লাড মুন’-ও বলা হয়ে থাকে। এর কারণ হল, চন্দ্র গ্রহণের ফলে চাঁদের রং তখন লাল হয়ে যায়।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?

চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে?

এই চন্দ্রগ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে। আবার ভারতের প্রায় সব শহর থেকেই সে দিনের গ্রহণ দেখা যাবে। এই গ্রহণ স্পষ্ট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকলে তবেই দেখা হবে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

কখন থেকে গ্রহণ দেখা যাবে?

গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টে ২৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। ভারতে তখন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট। ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুসারে ৭ সেপ্টেম্বর রবিবার রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ২টো ২৫ মিনিট। এর মাঝে চাঁদের রং লাল হয়ে উঠবে। ভারতে লাল রঙের চাঁদ দেখা যাবে ৭ সেপ্টেম্বর রবিবার রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর সোমবার রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। প্রায় ৮২ মিনিট সময় ধরে দেখা যাবে। ওই সময়ে চাঁদের রং থাকবে একেবারে টকটকে লাল। এই চন্দ্রগ্রহণ দীর্ঘ ক্ষণ ধরে চলবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫

কেন চাঁদ লাল হয়ে উঠবে?

চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে যখন পৃথিবী চলে আসে, তখন তার ছায়া চাঁদের ওপর পড়ে। আর সে সময়ই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। তখন কিন্তু চাঁদ সম্পূর্ণ ভাবে কালো হয় না। পরিবর্তে অদ্ভুত ভাবে লাল হয়ে ওঠে। সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসায় সূর্যের রশ্মি ধাক্কা খায় পৃথিবীর বায়ুমণ্ডলে। মজার বিষয় হল, এই বায়ুমণ্ডল আবার ছোট তরঙ্গ (নীল এবং বেগুনি)-কে ছেঁকে নেয়। আর কেবল দীর্ঘ (লাল ও কমলা) তরঙ্গই গিয়ে চাঁদে পৌঁছোয়। আর সেই সময়ই চাঁদকে লাল দেখায়।

আবার কবে ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ?

এর পরে ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। সেই চন্দ্র গ্রহণের জন্য অনেক দিন আমাদের অপেক্ষা করতে হবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content