ছবি: এআই সহায়তায় তৈরি।
রিশেপসনিস্ট মেয়েটিকে ঢোঁক গেলার সুযোগ না দিয়ে প্রায় ২০২৬-র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন স্পেনের মতোই প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনার ওপর আক্রমণের সুনামি চালানোর ঢঙ্গে বিতান একদমে কথাগুলো বলে যায়।
—এখন এই আইটি ফার্মের যিনি মালিক, তিনি কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। কী কুক্ষণে তাঁর অফিসেরই একজন আপনাদের এই টিমের ভিডিয়োগ্রাফি করা বার্থে ডে পার্টির একটা ভিডিয়ো এই ফার্মের মালিককে দেখিয়েছেন। ব্যাস তাঁর আপনাদেরই চাই! আমাদের সঙ্গে অন্তত ২৫টা টিম কাজ করে। কিন্তু পয়সাওলা লোকের খেয়াল! আপনাদের সঙ্গে কথা না বলে তিনি তাদের কারও সঙ্গে কথা বলতে রাজি নন। আমি তাঁকে মিটিংয়ে জানিয়েছি যে আমি আগে দু-দুবার কলকাতা থেকে চুঁচুড়া এসেছি আপনাদের মালিকের সঙ্গে দেখা হয়নি, আজকে যদি যোগাযোগ না হয় তাহলে আমরা আজকে বিকেলে অন্য একটা ফার্মকে কনফার্ম করবো।

আমার কথাগুলো যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনার মালিককে আপনি ফোন করে ব্যাপারটা জানান আমি এখানে ঠিক আর আধঘন্টা অপেক্ষা করব। তার মধ্যে যদি এই অফিসে এসে আমার সঙ্গে কথা না বলেন তাহলে আমি কলকাতা ফিরে যাবো। আমি আশপাশে গিয়ে একটু চা-টা খেয়ে আসছি, আধ ঘন্টার মধ্যে যদি আপনার ফোন না পাই তাহলে আমি আর আসবো না সোজা কলকাতা ফিরে যাব।
আরও পড়ুন:

উপন্যাস: পর্ব-৯৬ : আকাশ এখনও মেঘলা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ
এসব বিতানের জলভাত। খবরের সোর্সের কাছে পৌঁছতে এরকম নাটক সে বহুবার করেছে। পনের মিনিটের মধ্যে ফোন এলো। ‘স্যার অফিসে এসেছেন। আপনাকে ডাকছেন।’
অফিসে পৌঁছতেই দেখা গেল হঠাৎ হাতে পয়সা এলে চেহারায় যা যা গুণোপনা নজরে পড়ে তার সবকটাই বাদল ঘোষের চেহারায় সুস্পষ্ট। হাইলাইট করা চুল! চোখের নিচে গালে অ্যালকোহলিক ফ্যাট, এককানে দামি দুল, সোনার বালা গলায় চেন টিন্টেড গ্লাসের রিমলেস চশমা! দাড়ি গোঁফ কামানো। ঘনঘন ফেসিয়াল করানো ফ্যাটফ্যাটে সাদাটে তেলতেলে মুখচোখ। ডিজাইনার জামাপ্যান্ট দামি জুতো! সঙ্গে তার আশীর্বাদধন্য শাকরেদ আসাদুল্লা!

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়
বিশেষ কিছু বলার সুযোগ না দিয়ে বিতান বলল, দু’দিনের শুটিংয়ে কলকাতায় গিয়ে শুটিং আর ইকুইপমেন্ট কস্টের বাজেট দিতে। ওখানে যাওয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট মেম্বারদের থাকাখাওয়ার খরচ আলাদা। শুধু শুটিং এর বাজেট। পোস্ট প্রোডাকশন মানে এডিটিং মিউজিক লাগানোর আলাদা বাজেট। আজ এখন ৫ শতাংশ টাকা দিয়ে বুক করে যাবো। পরশু আপনাদের এই দু’জনকেই কলকাতা এসে এগ্রিমেন্ট সাইন করতে হবে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
—এগ্রিমেন্ট?
—হ্যাঁ, এটা কর্পোরেট অর্ডার। মুখের কথার কোনও দাম নেই। আপনাদের সাইট চেক করে দেখেছি আপনারা দুজনেই পার্টনার। তাই আপনাদের দুজনের সঙ্গে এগ্রিমেন্ট হবে। আরও থার্টি ফাইভ পার্সেন্ট মনে মোট চল্লিশ পারসেণ্ট অ্যাডভান্স হিসেবে পাবেন। পেন ড্রাইভে রাশ জমা দেবেন। কাজ পছন্দ হলে আপনাদের দিয়ে এডিটিং করানো হবে, না হলে অন্য লোক এডিট করবে। তাই এডিটিং পোস্ট প্রোডাকশনের খরচা আলাদা।

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
এরকম কিছু এখনও পর্যন্ত বাদল আসাদুল্লাহ’র সামনে আসেনি। বিয়েবাড়ি অন্নপ্রাশনের পুরো পেমেন্ট জোগাড় করতে মোটরসাইকেলের বহু তেল পোড়াতে হয়। হ্যাঁ, সামান্য একটা ঝুঁকি আছে একটা লোক কলকাতা থেকে এসে চুঁচুড়ায় ভিডিয়োগ্রাফার ঠিক করছে কেন? কিন্তু এই ঝুঁকিটা না নিলে আর ব্যবসা কিসের? কিছু না হলেও বাজেটের ৫ শতাংশ তো হাতে চলে আসবে। এগ্রিমেন্ট সই করে কিছু না দিলেও কলকাতা যাওয়া আসার খরচাটা উঠে যাবে। নিচের চায়ের দোকানে ফোন করে কাচের কাপে কফি দেওয়া হল বিতানকে। সেই ফাঁকে সেখানেই পার্টীশান করা একটা আরও ছোট্টঘরে দুই পার্টনার গোঁতাগুঁতি করে ঢুকে গেলো। খানিক পরে তারা একটা মোটামুটি অসম্ভব কোটেশন দিলো! দু’দিনের খরচ দু’ লাখ টাকা। বিতান কোটেশনের ছবি তুললো তারপর যেন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অপেক্ষা করতে লাগলো। হোয়াটসঅ্যাপ বিতান করেছিল। তাতে লেখা মাত্র কয়েকটা শব্দ “INITIAL COST 10K”। সামান্য সময়ের পরেই থামস আপ ইমোজি এসে গেল।
ক্যাশ টাকার কথা কানে না তুলে কিউ আর কোডে টাকাটা দিয়ে সই করা রসিদ নিয়ে বিতান কলকাতা ফিরে এলো। —চলবে।
ক্যাশ টাকার কথা কানে না তুলে কিউ আর কোডে টাকাটা দিয়ে সই করা রসিদ নিয়ে বিতান কলকাতা ফিরে এলো। —চলবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।