ছবি: এআই সহায়তায় তৈরি।
ভবানীবাবু কাঁপছিলেন। মুখ-চোখ ফ্যাকাশে। পুলিশ তুলে আনার পরে বার কয়েক টয়লেটে যাওয়া হয়ে গিয়েছে। অথচ বলছেন, তাঁর ব্লাড সুগার নেই। ভয় যে পেয়েছেন, তা স্বীকার করছেন না, কিন্তু চোখমুখ বলছে মারাত্মক ভয় পেয়েছেন। রুমাল দিয়ে মুখ মুছছেন কথা বলতে-বলতে। কয়েকবার জলও খেলেন চেয়ে।
সুদীপ্ত শীতল গলায় বলল, “আপনি ভয় পাচ্ছেন কেন ভবানীবাবু? আপনি তো এই সমস্ত খুনখারাপির সঙ্গে যুক্ত নন। তাহলে?”
ভবানীবাবু শুকনো ফ্যাঁসফেঁসে গলায় বললেন, “না না, ভয় পাবো কেন? বলুন কী জানতে চান?”
সুদীপ্ত বলল, “পূষণবাবুকে বলেছিলেন, ‘অরণ্যবার্তা’ কাগজে কালাদেওকে নিয়ে বেরুনো ধারাবাহিক ফিচারের লেখক আপনিই। কথাটা কি সত্যি?”
ভবানীবাবু প্রথমে কিছু বললেন না। চুপ করে তাকিয়ে থাকলেন সুদীপ্তর দিকে জুলজুল করে।
“তাকিয়ে থেকে সময় নষ্ট করবেন না। তাহলে লক-আপে চালান করে দেব। কোর্টে নিয়ে গিয়ে কাল সকালেই এক সপ্তাহের জন্য জেল হাজতের আপীল করব। বুঝতেই পারছেন, আপনাকে অন্যতম ষড়যন্ত্রকারী বলে আমরা মনে করছি!”

ভবানীবাবু তড়াক করে লাফিয়ে উঠলেন বলতে গেলে। “না, না স্যার। একেবারে মরে যাব স্যার। স্কুলের চাকরিটা তো থাকবেই না, সাসপেন্ড হয়ে বসে থাকব বাকি সার্ভিস লাইফ। তার উপর গ্রামে মুখ দেখানোর জো থাকবে না স্যতার। বউ বাচ্চা সব্বাই মরে যাবে। আমাকে বাঁচান স্যার…” বলে লাফিয়ে সুদীপ্তর পায়ে পড়তে গেলেন।
সুদীপ্ত সতর্ক ছিল। সরে গেল ছিটকে। তারপর কড়া গলায় বলল, “উঠে চেয়ারে বসুন। এইসব আচরণ করবেন না। আবার করলে কিন্তু সতর্ক করব না। সোজা চালান…”
“না না স্যার। আর হবে না! এই নাক-কান মুলছি,” বলে সত্যিসত্যিই তিনি নাক-কান মুলে মেঝে থেকে উঠে আবার চেয়ারে বসলেন।
“এবার বলুন। অনেক সময় নষ্ট করেছেন ইতিমধ্যে…”
“স্যার,” মিনমিনে গলায় বললেন ভবানীবাবু, “আসলে স্যার শহরের মানুষ দেখে আমিও যে কম যাই না, কেউকেটা বিশেষ, তা বোঝাতে গিয়েছিলাম!”
“তাহলে অরণ্যবার্তার ফিচার আপনার লেখা নয়?”
“না স্যার। স্কুলে পড়িয়ে, তারপর চাষ-আবাদ দেখে, বউ-বাচ্চার ফরমাশ খেটে আর লেখালেখি করার সময় কোথায়? ‘অরণ্যবার্তা’ কাগজতা আমাদের স্কুলে রাখা হয়। সেখানে নিজের নামের সঙ্গে মিল আছে এমন একজনের লেখা বেরিয়েছে দেখে, সেই কৃতিত্ব আমি নিজের নামে চালিয়ে দিয়েছিলাম স্যার। আমি নিশ্চিত ছিলাম যে, লেখক আমাদের এলাকার নয়। কারণ, একই নামে আর একজন আমাদের এলাকায় থাকলে আমি নিশ্চয়ই তা জানতাম। কিন্তু যখন নেই-ই, তখন অন্যের লেখা নিজের বলে চালাতে আর দ্বিধা করিনি। স্যার, খ্যাতি কে না চায়? আমাদের তো আর সে যিগ্যতা নেই যে, পেশার বাইরে কিছু করে সম্মান-খ্যাতি পাবো। আজকের ছেলেছোকরারা কত রিলস্ বানায়, দেখি, সে-সবও কখন পারব না। সে বয়সও আর নেই। শহুরে বাবু দেখে একটু কায়দাবাজি করতে গিয়েছিলাম বলেই তো আজ এই বিপদে পড়লাম্!”
“আপনার কথার সত্যতা কতটা?”
“স্যার, আপনি আমার স্ত্রী-ছেলেকে জিজ্ঞাসা করতে পারেন। বই পড়া বা লেখালেখি করা কোনওদিন আমার অভ্যাস ছিল না। আজও নেই। লাস্ট বই পড়েছি স্টুডেন্ট লাইফে আর চাকরি পাওয়ার আগে। এখন ক্লাসে বই নিয়ে যাই। গতানুগতিকভাবে ইতিহাস পড়িয়ে চলে আসি। রিডিং-ই পড়ি। একে যদি বই পড়া বলতে চান তো বলতে পারেন। আর লেখা মা সরস্বতীর দান। ও কি যার-তার হাতে ধরা দেয়?” বলে হাত কচলাতে-কচলাতে বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে গেলেন ভবানীবাবু।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
“বেশ। মেনে নিলাম, আপনি ঠিক বলছেন। কিন্তু পিশাচ পাহাড় রিসর্টে আপনি একদিন গিয়েছিলেন। যতদূর মনে পড়ছে, সক্কালবেলায়। পূষণ বাবুর মুখোমুখি পড়ে গিয়ে বলেছিলেন, মিঃ কাপাডিয়ার সঙ্গে নাকি দেখা করতে যাচ্ছেন। অথচ পূষণ পরে খোঁজ নেয়, আপনি কাপাডিয়ার কাছে যান নি। তাহলে কেন গিয়েছিলেন ওদিকে? আর মিথ্যেই বা বলেছিলেন কেন পূষণবাবুকে?”
“আজ্ঞে স্যার, কবে? মনে পড়ছে না তো…” ন্যাকা ন্যাকা গলায় জিজ্ঞাসা করলেন ভবানী।
“মনে পড়ানোর জন্য অন্য ব্যবস্থা আছে আমাদের। চাই কি?”
“না না স্যার। মনে পড়েছে। আসলে বয়স হচ্ছে তো। কোথায় কখন যাই, সব কি আর মনে থাকে?”
“ভ্যানতারা না করে বলুন, কেন গিয়েছিলেন ?”
“নিছক কৌতূহলে স্যার। যেখানে একের পর এক আক্রমণ করছে কালাদেও, সেখানটা ভালো করে খুঁটিয়ে দেখবার জন্য গিয়েছিলাম স্যার!”
“পূষণবাবুকে তাহলে মিথ্যে বলেছিলেন কেন?”
“লজ্জায় স্যার!”
“কেবল কি লজ্জা? নাকি অন্য ধান্দাও কিছু আছে?”
“এ বাবা, না না স্যার… কী যে বলেন!” হাত কচলালেন আবার ভবানী। বললেন, “ঃআমাকে দেখে কি চোরছ্যাঁচড় বা বদমাশ খুনী মনে হয়?”
“মুখ দেখে যদি চোরছ্যাঁচড় বা খুনি বোঝা যেত, তাহলে আমাদের কাজ কমে যেত অনেক। আমাদের কাছে অ্যালবামে এমন অনেকের ছবি আছে, দেখলে মনে হবে বলিউডি হিরো, কিন্তু তাদের কেউ ফেরশাস খুনি, কেউ আবার জামতাড়া গ্যাং-এর কিংপিন। অতএব, আসল কথাটা বলুন। কেন গিয়েছিলেন সাতসকালে পিশাচ পাহাড় রিসর্টে? রেকি করতে?”
“ছি ছি স্যার। রেকি করতে যাব কেন? আমি ক্রিমিন্যাল নই!”
“তাহলে ?”
ভবানীবাবু উসখুস করছিলেন। কিছু যেন বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না!
শাক্য বলল, “আপনি আমাদের অফিসারকে ভয় পাবেন না। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে তো!”

ঘোচায় কালিমা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
ভবানীবাবু মাথা নীচু করলেন। কিছুক্ষণ পরে যখন মুখ তুলে তাকালেন, তখন তাঁর চোখ জলে ভরা। ফিসফিস করে বললেন, “কীভাবে সত্যিতা বলুন বলি দেখি! সে ভারি লজ্জার! চূড়ান্ত লজ্জার…”
শাক্য বলল, “আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এখান থেকে কোন কথা বাইরে লিক্ হবে না!”
ভবানীবাবু অশ্রুসজল চোখে বললেন, “হলে আমাদের গলায় দড়ি দিতে হবে স্যার! আমি অন্যের নাম-যশ নিজের নামে চালিয়ে নিয়ে যে অপরাধ করেছি, ঈষ্বর তার সাজা আমায় দিচ্ছেন বুঝতে পারছি। এমনই আমি মরমে মরে আছে স্যার। কী ভাবে যে বলি…”
“সময় নিন। কিন্তু বলুন। বলতে তো হবেই। না-হলে পরিবারের সুনাম রক্ষা করবেন কীভাবে?” শাক্য গলার স্বর নরম করে সহানুভূতির সুরে বলল।
ভবানীবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর মৃদু গলায় বললেন, “আমার মেয়ে… বুঝলেন… আজকালকার মেয়ে…বাপ-মায়ের কোন কথা শোনে না। সেই জন্যই তো বিপদ হল…”
শাক্য কিছু বলল না। মানুষটিকে কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন উল্টোদিক থেকে নীরব থাকাই উচিৎ পন্থা।

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
ভবানীবাবু বললেন, “পিশাচ পাহাড় রিসর্টে একজন কাজ করত। খুন হয়েছে কালাদেওর হাতে…”
সুদীপ্ত বলে উঠল, “সুবল…সুবলের কথা বলছেন?”
“হ্যাঁ!” জিভ দিয়ে ঠোঁট চাঁটলেন ভবানীবাবু।
“তা সুবল কোথা থেকে এল আপনার গল্পে?”
“গল্প নয় স্যার। সুবল আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছিল। মেয়েটি আমার এত বোকা, ওকে বিশ্বাস করে বসেছিল!”
“প্রেমে পরা খারাপ নয় ভবানীবাবু। আপনার মেয়ের বয়স কত?”
“উনিশ!”
“তাহলে তার ইচ অ্যাণ্ড এভরি রাইট আছে নিজের জীবনসঙ্গী নির্বাচন করার…!”
“স্যার, সুবল আসলে প্রেম করেনি তো…”
“মানে?” সুদীপ্ত ভ্রূ কুঁচকে তাকাল তাঁর দিকে।
“স্যার, সুবল আমার মেয়ের সঙ্গে ওইসব করেছিল। আর তার ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেইল করছিল। বলেছিল, ওইরকম নোংরা ছবি করতে হবে যার-যার সঙ্গে সে বলবে, তার-তার সঙ্গে। না হলে সব কিছু সে ইন্টারনেটে ছেড়ে দেবে…! আমার মেয়ে ভয় পেয়ে বেশ কয়েকবার ওইরকম ছবি তুলতে বাধ্য হয়। লোকদের সেই জোগাড় করে আনত। নিজে দাঁড়িয়ে থেকে ভিডিও করত। মেয়ে পরে আর সহ্য করতে না পেরে আমাদের বলে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে স্যার। ছুটে গিয়ে সুবলের হাতে-পায়ে ধরেছিলাম স্যার। সে শোনেনি। আমি রেগে তাকে খুন করব বলেও শাসিয়েছিলাম। কিন্তু তা শুনে সে হাসতে-হাসতে বলেছিল, তার বসের কাছে নাকি পেনড্রাইভে সমস্ত রাখা আছে। পিশাচ পাহাড় রিসর্টে থাকতে আসা অনেকের সেক্স-ভিডিও, বাথ্-সিনও আছে। এই সমস্ত ভিডিওর নাকি ইন্টারন্যাশানাল কাস্টমার আছে। অনেক টাকা পাওয়া যায়। তাকে যদি খুনও করে ফেলি, বাজারে ওই ভিডিও চলে আসতে দেরি হবে না। তারপর দু লাখ টাকায় রফা হল। আমি তাকে তাকাও দিলাম আমার কয়েক বিঘা দোফসলি জমি ছিল, বিক্রি করে। তারপর সে খুন হয়ে গেল। কালাদেও তাকে মেরে ফেলল। নিশ্চিন্ত হতাম, যদি তার আগে আমার কাছে সে পেনড্রাইভখানা দিয়ে যেতে পারত। কিন্তু সেটা দেওয়ার আগেই…!” মাথা নীচু করে কাঁদতে লাগলেন ভবানী বাবু।

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
শাক্য এবং সুদীপ্ত হতভম্ব হয়ে গিয়েছিল। সুবল মার্ডারের কেসে যে এই রকম একটা ঘটনা সামনে আসবে, কেউই ভাবেনি। কান্না কিছুটা প্রশমিত হলে শাক্য জিজ্ঞাসা করল, ‘আপনি তবে সেদিন পেনড্রাইভের খোঁজে গিয়েছিলেন?”
“হ্যাঁ!”
“কিন্তু সুবল তো তখন মারা গেছে? কীভাবে পেতেন পেনড্রাইভ?”
“সুবলের ঘনিষ্ঠ বন্ধ ছিল রাহুল বলে একটি ছেলে। রিসর্টেরই স্টাফ। আমার মেয়ের কাছে শুনে তার সঙ্গে অনেক কষ্টে যোগাযোগ করি। সে বলেছিল, সুবলের ঘরে পেনড্রাইভ নেই, কোথায় রাখত সে জানে, দিতে পারে, যদি তাকে পঁচিশ হাজার টাকা দিই। কুড়িতে রফা হয়েছিল!”
“দিয়েছে সে…”
“কোথায় দিল? কুড়ি হাজার টাকা নিয়ে এখন বলছে, যেখানে পেনদ্রাইভ থাকার কথা সেখানে নেই। সে দেখেছে। কেউ সম্ভবত সরিয়ে ফেলেছে। মেয়েকে আমি ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার। বিয়ের ব্যবস্থা দেখছি। তারপর যা থাকে কপালে। ও যদি স্যুইসাইড করে মরে তো বাঁচব!”
“ছিঃ! বাবা হয়ে এমন কথা বলবেন না। ওর কী দোষ? সুবল যে স্ক্রাউন্ডেল তা ও কী করে জানবে? ফাঁদে পড়ে গেছে। কিন্তু আপনাকে কথা দিচ্ছি, এই পেনড্রাইভ ইত্যাদির হদিশ আমরা বার করবই। আপনার মেয়ের পরিচয় সুরক্ষিত থাকবে। কেবল ওর সঙ্গে ফোনে একবার কথা বলিয়ে দেবেন। আমাদের লেডি পুলিশই কথা বলবে !”
ভবানীবাবু অসহায়ের মত মাথা নাড়লেন। ব্যবস্থা করবেন তিনি।
শাক্য সুদীপ্তর দিকে তাকাল। বলল, “কী করতে হবে বুঝতে পেরেছেন অফিসার?”
“আজকেই তুলে আনছি রাহুলকে। তারপর এমন পোঙ্গায় দেব যে, নিজের নাম ভুলে যাবে!” —চলবে।

* ধারাবাহিক রহস্য উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer Aatanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।