রবিবার ১৪ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

বর্ষার বৃষ্টিিকি থামতেই ছাইছে না। রোজ দিনই বৃষ্টি হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। কখনও প্রবল, কখনও বা ঝিরঝিরে বৃষ্টি। টানা বর্ষণে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর আপাতত আবহাওয়ার উন্নতি নিয়ে কোনও আশার শোনাতে পারছে না। কারণ, আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ফলে আবার কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে । হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৮: লক্ষ্মী প্যাঁচা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাময়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬২: আলাস্কা ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া পাওয়া দুষ্কর

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হবে। অন্য দিনগুলিতে দক্ষিণবঙ্গের বাকি কোনও জেলায় এখনই আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া দফতর। তবে সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

রবিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সতর্কতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারের পরে উত্তরবঙ্গে আবহাওয়া নিয়ে আর কোনও সতর্কতা নেই।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৫: অধিকার নয়, অবস্থানই বলে দেয় জায়গা কার– মালিকের? না দখলদারের?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার, ২৪ তারিখের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে খুবই সক্রিয় রয়েছে। তাই স্থলভাগে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে। যা বৃষ্টির জন্য একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content