মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

বঙ্গোপসাগরের উপরে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপরে মৌসুমি অক্ষরেখাও সরে এসেছে। এ সবের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।
সোমবার আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে হাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। আবার মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গে সরে এসেছে। মৌসুমি অক্ষরেখা এখন দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সবের প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার এবং বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমান বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে জেলার সব জায়গাতেই ঝোড়ো হাওয়া বইবে না। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

নিম্নচাপ অঞ্চলের প্রভাবেসমুদ্র উত্তাল থাকবে। বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে জেলার সব জায়গায় ঝোড়ো হাওয়া বইবে না। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও উত্ত্রবঙ্গের এই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়িতেও। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content