
ছবি: প্রতীকী। সংগৃহীত।
রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বৃহস্পতিবারের পরে শুক্রবারও কলকাতা-সহ বাংলার সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও গরম জেরে অস্বস্তি কমবে না। বরং গরম বাড়বে। হাওয়া দফতর এও জানিয়েছে, শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বর্ষা আসার সম্ভাবনা নেই। এমনটাই মনে করছেন আবহবিদেরা।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা পরিমাণ বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কোথাও সতর্কতাও জারি করা হয়নি। আগামি শনিবার আবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাই শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৬: রাম যৌথ পরিবারের আদর্শনিষ্ঠ জ্যেষ্ঠ, তাঁর যেন এক ঘরোয়া ভাবমূর্তি

গল্পবৃক্ষ, পর্ব-২৭: গুল্মিকজাতক—লোভে পাপ পাপে মৃত্যু
বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন পার্থক্য হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া দফতর এও জানিয়েছে, শুক্রবার থেকে পরের চার দিন তাপমাত্রার পারদ ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৭: আপাতত পরিত্রাণ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০১: মা সারদার মায়িকবন্ধন ত্যাগ
উত্তরবঙ্গের আট জেলাতেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র নয়। শনিবারও সেই সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবার থেকে পরের চার দিন উত্তরের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


















