রবিবার ৭ জুন, ২০২৬


ছবি: প্রতীকী।

সকালে আকাশ মেঘলা, অথচ বেলা বাড়লে অসহনীয় গরম। এখন রাজ্যের আবহাওয়া এরকমই থাকবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এতে অস্বস্তি কমবে না, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ওই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই চার রাজ্যের মধ্যে আবার হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। যদিও আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। ফলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৭: আলাস্কায় এমন অপরূপ দৃশ্যও দেখা যায়, যেখানে পাহাড়-সমুদ্র-হিমবাহ একসঙ্গে বিরাজমান

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে

শুক্রবার সকাল থেকেই কলকাতায় আকাশ মেঘলাই ছিল। সঙ্গে অস্বস্তিকর গরম। শুক্রবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় রাতের তাপমাত্রার পারদ বাড়েছে। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুক্রবার দিনের তাপমাত্রার পারদ ৩৪ ডিগ্রি এবং রাতের তাপমাত্রার পারদ ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০০: নীল কটকটিয়া

শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। যদিও জেলার সব সর্বত্র ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৬: শান্তিনিকেতনে কবির প্রথম জন্মোৎসব

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৭ মে, মঙ্গলবার পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ অঞ্চল পরের দুই দিনে আরও শক্তি বাড়াতে পারে। ফলে আগামী সপ্তাহেও বাংলায় ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content