বুধবার ১১ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে সোমবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় টানা বৃষ্টি চলছে। অনেক এলাকা এখনও জলমগ্ন। রেললাইনে জল জমে যাওয়ার জন্য শিয়ালদহ বিভাগে একাধিক ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলেছে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ অংশেই পরিস্থিতি এরকম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতেও দুর্যোগ চলতে থাকবে। বৃষ্টির বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
বৃষ্টি নিয়ে হাওয়া দফতর তাদের রিপোর্টে জানিয়েছে কথায় কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। যেমন গত ২৪ ঘণ্টায় বাংলার কোনও কোনও এলাকায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। তালিকায় একাধিক জায়গা রয়েছে। উলুবেড়িয়ায় ১১০ মিলিমিটার, আমতায় ১০০ মিলিমিটার এবং উত্তর ২৪ পরগনার দমদমে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৯০ মিলিমিটার বসিরহাটে, সল্টলেকে ৯০ মিলিমিটার, আলিপুরে ৮০ মিলিমিটার, ব্যারাকপুরে ৮০ মিলিমিটার, কাকদ্বীপে ৮০ মিলিমিটার এবং ক্যানিংয়ে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হয়েছে। তারকেশ্বরে ৭০ মিলিমিটার, ঝাড়গ্রামে ৬০ মিলিমিটার, খড়্গপুরে ৫০ মিলিমিটার এবং লালগড়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৫: সমাপ্তি: শেষ হয়ে হইল না শেষ

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

বাংলা জুড়ে বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর। সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপাতত ভঠিন্ডা, রোহতক, কানপুর, ডালটনগঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত। তা ছাড়া, রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়বৃষ্টি চলবে। কোনও কোনও অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

বুধবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। ওই ছয় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উল্লেখ্যযোগ্য উন্নতির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২১: পরিবেশ শুধু প্রাকৃতিক বাতাবরণ নয়, এর প্রভাব মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সম্পৃক্ত

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ

উত্তরবঙ্গের জেলাগুলিতেও গত ২৪ ঘণ্টায় মাঝারি পরিমাণ বৃষ্টি হয়েছে। সেবকে ২০ মিলিমিটার, জলপাইগুড়িতে ৩০ মিলিমিটার, কালিম্পঙে ২০ মিলিমিটার এবং কোচবিহারে ২০ মিলিমিটার বর্ষণ হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content