কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আমেরিকা এবং চিনের মতো ‘সুপার পাওয়ার’দের সঙ্গে একাসনে বসতে চলেছে নয়াদিল্লি। ইরান-ইজরায়েল যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভয়ঙ্কর ‘বাঙ্কার বাস্টার’ তৈরি করছে ভারত। মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এই মারণাস্ত্র বাহিনীর হাতে চলে আসবে। এই মারণাস্ত্র বাহিনীর হাতে এলে আমেরিকা এবং চিনকে টক্কর দেবে ভারত। শুধু তা-ই নয়, ভারতেই ‘বাঙ্কার বাস্টার’ মাটির গভীরে ‘সুরক্ষিত কামরা’য় শত্রু লুকিয়ে থাকালেও তাকে ঠিক খুঁজে নেবে। তাই খুব স্বাভাবিক ভাবেই এই খবরে ইসলামাবাদ ও বেজিঙের ঘুম উড়েছে।
ভারতীয় সেনাকে নতুন প্রজন্মের এই হাতিয়ার তুলে দিতে ‘বাঙ্কার বাস্টার’ নির্মাণে কোমর বেঁধে নেমে পড়েছে ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)। জানা গিয়েছে, অগ্নি-৫ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের (ইন্টার-কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল) একটি নতুন সংস্করণ তৈরি করছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি ভূগর্ভের গভীরে ঢুকে হামলা চালাতে সক্ষম।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২০: সত্য ও ন্যায় পরস্পরের সম্পূর্ণ বিরোধী নয়, তবে? ঔজ্জ্বল্য বেশি কার?

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

ভারত পরমাণু হাতিয়ার বহনে সক্ষম অগ্নি-৫ আইসিবিএমের সফল পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা পাঁচ হাজার কিলোমিটারের কিছু বেশি। তবে নতুন সংস্করণটি আণবিক হামলা চালাতে পারবে না। ৭,৫০০ কেজি ওজনের প্রচলিত বিস্ফোরক (কনভেনশনাল ওয়ারহেড) বোঝাই ‘বাঙ্কার বাস্টার’ নিয়ে উড়বে। আর অগ্নি-৫ আঘাত হানবে নিখুঁত নিশানায়।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২২: মহর্ষির নির্দেশে ঘণ্টা বাজত জোড়াসাঁকোয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৫: মা সারদার সাধুভক্তি

ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) সূত্রে খবর, অগ্নি-৫ বিস্ফোরণের আগে মাটি থেকে ৮০ থেকে ১০০ মিটার ভিতরে ঢুকে যাবে। এর পরে বাঙ্কারের পুরু কংক্রিটের চাদর কেটে ভিতরে ঢুকে তবেই বিস্ফোরণ হবে। তাই ভূগর্ভস্থ বাঙ্কারে কারও পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। ‘বাঙ্কার বাস্টার’ ক্ষেপণাস্ত্রটির পাল্লা হবে পারে ২,৫০০ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২১: খেলা শুরুর প্রস্তুতি

ভারতের এই অত্যাধুনিক হাতিয়ার তৈরির খবরে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে হইচই। বিশ্লেষকদের একাংশ অগ্নি-৫-এর নতুন সংস্করণের সঙ্গে আমেরিকার ‘বাঙ্কার বাস্টার’ বোমা জিবিইউ-৫৭ এমওপি-র তুলনা টানছেন। আমেরিকা চলতি বছরের ২২ জুন ইজারায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে বোমাটি ব্যবহার করেছে। তার পরেই দু’পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়।

বিশ্লেষকদের অনেকে আবার এই তুলনা টানতে রাজি নন। কারণ, মার্কিন জিবিইউ-৫৭ বোমা এবং ভারতের অগ্নি-৫-এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। জিবিইউ-৫৭কে আমেরিকার ‘স্টেল্‌থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ থেকে নিক্ষেপ করতে হয়। অন্য দিকে, ভূমিতে বসানো লঞ্চারের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে অগ্নি-৫।

জিবিইউ-৫৭ আমেরিকার অস্ত্রভান্ডারের সবচেয়ে শক্তিশালী অ-পরমাণু বোমা। মাটির ২০০ ফুট নীচে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস ক্রতেব পারে এই মারণাস্ত্র। এই ‘বাঙ্কার বাস্টার’ বোমার ওজন ১৩ হাজার ৬০৭ কিলোগ্রাম। অগ্নি-৫ অনেকটাই হালকা। দুই দেশের দুই মারণাস্ত্রের মধ্যে ওজনের পার্থক্য প্রায় ৬,১০০ কেজি।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৩: দুর্জনের সম্মান, সাধুর জন্য ফাঁদ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ

শক্তিশালী এবং অতি-সহনশীল ইস্পাতের আবরণে মোড়া জিবিইউ-৫৭ ‘বাঙ্কার বাস্টার’ পাথর বা কংক্রিটের তৈরি ভূগর্ভস্থ যে কোনও পরিকাঠামোকে ধ্বংস করতে পারতে। জিপিএস গাইডেড ২০.৭ ফুট দৈর্ঘ্যের জিবিইউ-৫৭তে ২,৪০০ কেজি বিস্ফোরক থাকে। এদিকে ভারতের অগ্নি-৫-এ প্রচলিত বিস্ফোরক ওজন আট টন পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একসঙ্গে থাকতে পারে একাধিক ওয়ারহেড। অগ্নি-৫ ‘বাঙ্কার বাস্টার’ গতির নিরিখে আমেরিকার জিবিইউ-৫৭কে টেক্কা দেবে। এমনটাই মত প্রতিরক্ষা বিশ্লেষদের।

ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, অগ্নি-৫ ‘বাঙ্কার বাস্টার’ ক্ষেপণাস্ত্রটি ‘হাইপারসনিক’ ক্ষমতাসম্পন্ন হবে। অর্থাৎ শব্দের পাঁচ গুণের চেয়ে বেশি গতিশীল। ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতিবেগ হবে ৮ থেকে ২০ ম্যাক। অর্থাৎ, ‘বাঙ্কার বাস্টার’ অগ্নি-৫ শব্দের আট থেকে ২০ গুণ গতিতে ছুটতে পারবে। অন্যদিকে আমেরিকার জিবিইউ-৫৭ ‘বাঙ্কার বাস্টার’-র গতিবেগ মাত্র এক ম্যাক! অর্থাৎ, ভারতের অগ্নি-৫ ‘বাঙ্কার বাস্টার ‘স্টেল্‌থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ ছাড়াই শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানা সম্ভব হবে।

‘বাঙ্কার বাস্টার’ মারণাস্ত্র চিনের হাতেও রয়েছে। বেজিঙের ‘পিপল্‌স লিবারেশন আর্মি’ ডিএফ-১৫সি নামের স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘বাঙ্কার বাস্টার’ ব্যবহার করে। অগ্নি-৫-এর তো ডিএফ-১৫সিকেও ভূমিতে বসানো লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করতে হয়।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content