মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বোধিসত্ত্ব সেই জন্মে বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজপুরোহিত। তিনি দানধ্যানে অতুলনীয়, পঞ্চশীলের পালনে একাগ্রচিত্ত। তাঁর গুণমুগ্ধ রাজা অন্যান্য ব্রাহ্মণদের তুলনায় তাঁকে অধিক সম্মান, মর্যাদা প্রদর্শন দেখাতেন।
একদিন বোধিসত্ত্বের মনে এক ভাবনার উদয় ঘটল। রাজদ্বার তাঁর এই সম্মানের মূলে কী আছে? জাতি-কুল-গোত্রের গৌরব, দেশের পরিচয় নাকি বিদ্যার গরিমা? নাকি নিখাদ চরিত্রগুণের জন্য রাজা তাঁকে শ্রদ্ধা করেন? এর নির্ণয় ঘটবে পরীক্ষায়। রাজপুরোহিত পর পর তিনটি দিন ধনপালের ভাণ্ড থেকে এক-দুটি, শেষে একমুঠো মুদ্রা নিয়ে নিলেন। অধিক সম্মান বশতঃ ধনপাল যেন দেখেও দেখলেন না। তবে তৃতীয় দিন তিনি রাজপুরোহিতকে আটকালেন, ক্রমে লোক জড়ো হল। পুরোহিত বন্দী হলেন। তাঁকে অবরুদ্ধ করে রাজসকাশে নিয়ে চলল রক্ষীরা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

পথে বোধিসত্ত্ব দেখলেন অহিতুণ্ডিক সাপুড়ের দল ভয়ংকর সাপ নিয়ে খেলছে।সাপের লেজ আর গলা ধরে নিজেদের গলায় স্থাপন করছে অবলীলায়। বোধিসত্ত্ব তাদের বললেন “বাপু! এমন কোরো না, বিষধর সাপ নিয়ে খেলা উচিত কাজ নয় জেনো, দংশনে বেঘোরে মারা পড়বে।”
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

সাপুড়েরা বলল, “ঠাকুর! আমাদের সাপগুলো তোমার মতো দুঃশীল নয়, ভদ্র, সজ্জন। তুমি দুঃশীল, তাই অন্নদাতা রাজার ধন চুরি করেছো, তাই ধরা পড়ে এখন বন্দি হয়েছ।”
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল

বোধিসত্ত্ব মনে মনে চমত্কৃত হলেন। সাপ-ও যদি দংশন না করে তবে সেও চরিত্রবলে বলীয়ান, সুশীল সজ্জন হয়। মানুষের আর কী কথা। তাঁর মনের সকল সংশয় কেটে গেল। তিনি উপলব্ধি করলেন, এ জগতে শ্রেষ্ঠ হল শীল, চরিত্রগুণ। ধন, বিদ্যা, শক্তি, কুলগৌরব, জাত্যভিমান ইত্যাদি সকল কিছুর চেয়ে চরিত্রবলে মহান, শীলবান্ মানুষ জগতে পূজিত হন। এর চেয়ে উৎকৃষ্ট আর কিছুই নেই।
আরও পড়ুন:

রজনীর রবি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

রাজার কাছে সেই বন্দিকে উপস্থিত করা হলে রাজা জানতে চাইলেন, “কী ব্যাপার?”
বলা হল সকল ঘটনা।, ইনি রাজসম্পদ চুরি করেছেন। রাজা বললেন, “তাহলে একে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তিবিধান করা হোক।”
বোধিসত্ত্ব বললেন, “রাজন্! আমি চোর নই।”
“তবে চুরি করেছিলেন কেন?”
“জানতে চেয়েছিলাম এই রাজসম্মান কীসের কারণে? জাতি? বিদ্যা? নাকি চরিত্রগুণ? এখন জেনেছি, চরিত্রগুণেই এই সম্মান, যখন চরিত্রে কালি লেগেছে, তখনই সম্মান ভূলুণ্ঠিত হল। জাতি, গোত্র, বিদ্যা তো অটুট আছেই। মহারাজ! এ জগতে শীল সর্বোত্কৃষ্ট, চরিত্র-ই সর্বোত্তম। বিষধর সর্পও দংশন করলে মৃত্যুদূত, না করলে শীলবান্। তাহলে এই জগতে শীলের চেয়ে মহত্তর আর কীই বা হতে পারে? মহাশত্রুও চরিত্রের ঔদার্যে, হৃদয়বত্তায়, মাহাত্ম্যে, ব্যক্তিত্বে, মানবিকতায় স্মরণীয় হয়ে থাকেন।
* ড. অভিষেক ঘোষ (Abhishek Ghosh) সহকারী অধ্যাপক, বাগনান কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকস্তরে স্বর্ণপদকপ্রাপ্ত। স্নাতকোত্তরের পর ইউজিসি নেট জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সাড়ে তিন বছর পূর্ণসময়ের গবেষক হিসাবে যুক্ত ছিলেন। সাম্বপুরাণের সূর্য-সৌরধর্ম নিয়ে গবেষণা করে পিএইচ. ডি ডিগ্রি লাভ করেন। আগ্রহের বিষয় ভারতবিদ্যা, পুরাণসাহিত্য, সৌরধর্ম, অভিলেখ, লিপিবিদ্যা, প্রাচ্যদর্শন, সাহিত্যতত্ত্ব, চিত্রকলা, বাংলার ধ্রুপদী ও আধুনিক সাহিত্যসম্ভার। মৌলিক রসসিক্ত লেখালেখি মূলত: ডিজিটাল প্ল্যাটফর্মে। গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে। সাম্প্রতিক অতীতে ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে আর্ট গ্যালারিতে, বিদেশেও নির্বাচিত হয়েছেন অনলাইন চিত্রপ্রদর্শনীতে। ফেসবুক পেজ, ইন্সটাগ্রামের মাধ্যমে নিয়মিত দর্শকের কাছে পৌঁছে দেন নিজের চিত্রকলা। এখানে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কলম ও তুলি। লিখছেন রম্যরচনা, অলংকরণ করছেন একইসঙ্গে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content