মঙ্গলবার ৯ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

দিল্লির এমস হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তবে হাসপাতাল ছুটি পেলেও আপাতত তিনি কলকাতায় ফিরছেন না। এখন কিছু দিন তমলুকের বিজেপি সাংসদ তাঁর দিল্লির বাসভবনে থাকবেন।
আগে বিজেপির একটি সূত্র জানা গিয়েছিল, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য দিল্লি এমস একটি মেডিক্যাল বোর্ড গঠন করে। হাসপাতাল সূত্রে খবর, দিল্লি এমসে অভিজিৎ ভর্তি হওয়ার পর তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা

তবে কলকাতায় জে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল সেখানেও শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয়েছিল। গত শনিবার কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এমসে দেখা করতে যান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা জানান, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। এ বার অভিজিতকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৪: মা সারদার নিত্যলীলা

অভিজিৎক গঙ্গোপাধ্যায়কে তাঁর অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) সমস্যার জন্য কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কিছু দিন চিকিৎসা চলে। পরে গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্য এবং বিজেপি নেতৃত্ব সাংসদকে দিল্লির এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংসদ অভিজিৎক গঙ্গোপাধ্যায়ের শারীরিক বিষয়টির দেখভাল করছিলেন।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content