by নিজস্ব সংবাদদাতা | নভেম্বর ৭, ২০২৬, ২০:৫০ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
তিন দিন নাওয়া-খাওয়ার সময় ছিল না সুদীপ্ত অ্যান্ড কোং-এর। আফজল এবং শিবম্ মুণ্ডা সঙ্গে না থাকলে সে পেরে উঠত কি-না সন্দেহ। আর একজন তথ্য দিয়ে সাহায্য করেছে। শাক্যর কড়া নির্দেশ ছিল, যেভাবেই হোক, যেখান থেকেই হোক, কালাদেও নাটকের কুশীলবদের তুলে আনতে হবে। সেই সঙ্গে আজ পর্যন্ত...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ৩১, ২০২৬, ২১:৩৩ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
হাসপাতালে উন্মেষাকে দেখবে বলে আশা করেনি তৃধা। সঙ্গে আবার কাপাডিয়া। লোকটিকে দেখলেই তার মন অখুশি হয়ে ওঠে। মুখচোখের চেহারা যেন কেমন! চামরা ভাঁজ পড়ে গুটিয়ে এসেছে। মুখের একপাশটা কেমন থবড়ে গিয়েছে বলে মনে হয়। স্কিন কেমন খসখসে। মরা মাছের চামরার মতো। অন্ধকারে প্রথম দেখতে তৃধা...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ২৪, ২০২৬, ২০:৩১ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
ইরাবতীর ডায়েরিতে এরপর আছে গ্রুপের মহিলা সদস্যদের সংক্ষিপ্ত রিপোর্ট। প্রথমেই তৃধার কথা উল্লেখ করেছেন তিনি। শাক্য দেখল লেখা আছে—তৃধা। বয়স—৩৩ বছর। দক্ষিণ কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পোস্ট গ্র্যাজুয়েট। বছর সাতেক বিবাহ হয়েছে। স্বামী মেরিন ইঞ্জিনিয়ার। যোধপুর পার্কে...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ১৭, ২০২৬, ২১:২২ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
ট্যাবে ফাইলটা আগেই লোড করে নিয়েছিল শাক্য। মূলত কিছু পড়ার জন্য সে ট্যাবটা ইউজ করে। ভীষণ আই-স্যুদিং। ব্ল্যাক কফিটা পেটে পড়ার পর একটু চাঙ্গা লাগছিল। আর দেরি করা ঠিক হবে না। ফাইলটা খুলে পড়তে-পড়তে মাথাটাকে ঘামাতে হবে। ইরাবতী নিশ্চয়ই ফাইলটা তৈরির সময় কেসটা নিয়ে ভেবেছেন।...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ১০, ২০২৬, ২০:৪৯ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
একটা দীর্ঘ শাওয়ার নেওয়ার পর শাক্য দেহ-মনে কিছুটা শান্তি এবং এনার্জি ফিরে পেল। দু’দিন ধরে নাগাড়ে ছোটাছুটি চলছে। এখানে আসা ইস্তক কাজের চাপে ফ্রি-হ্যান্ড করার সময়টুকুও পাচ্ছে না ভালো করে। কাল ভোরে উঠে অন্তত চল্লিশ মিনিট সে ফ্রি-হ্যান্ডের পিছনে খরচ করবে ঠিক করল। বনদপ্তরের...