by নিজস্ব সংবাদদাতা | মার্চ ১৩, ২০২৬, ২৩:০৯ | পর্দার আড়ালে, সেরা পাঁচ
দেবী চলচ্চিত্রের পোস্টার শৈল্পিক ও ব্যঞ্জনাবহ। যে কবি লিখছেন “দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা” তাঁর একটি যোগসূত্র আছে কাহিনিটিতে। কাহিনিকার প্রভাত কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন যে এই কাহিনির আখ্যানভাগ তাঁকে দান করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। চলচ্চিত্রের...
by নিজস্ব সংবাদদাতা | মার্চ ১, ২০২৬, ২১:৫৩ | পর্দার আড়ালে, সেরা পাঁচ
রহস্য-রোমাঞ্চ ঠিক কীরকম? আভিধানিক অর্থ ধরে এগোলে রহস্যে একরকম গোপনীয় বিষয় থাকবে, আর রোমাঞ্চ হল যা গায়ের লোম খাড়া করে দেবে। সুতরাং এমন কোনও গোপন বিষয়ের উদ্ঘাটন হয় এখানে যার পথে থাকে শিহরণ, বুক দুরুদুরু “কী হয় কী হয়” ভাব। আজ সত্যজিৎ রায়ের দুটি রহস্যনির্ভর ছবি...
by নিজস্ব সংবাদদাতা | ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২৩:০১ | পর্দার আড়ালে, সেরা পাঁচ
প্রথমে জনঅরণ্য ছবির একটি দৃশ্য আজ। পোড়খাওয়া ‘মিডলম্যান’ বিশুবাবুর অফিসে ব্যবসায় নামার হালচাল জানার জন্য পৌঁছে গিয়েছে সোমনাথ। সে মেধাবী ছাত্র, গ্রাজুয়েশনের পর সিস্টেমের পাকেচক্রে খানিক জব্দ হয়েই ভাবছে ব্যবসা করবে। কীসের ব্যবসা? সেটাই বুঝিয়ে দেন জীবনে হঠাৎ করেই...
by নিজস্ব সংবাদদাতা | জানুয়ারি ৩০, ২০২৬, ২৩:২৪ | পর্দার আড়ালে, সেরা পাঁচ
আবার পরশপাথর ছবির প্রসঙ্গে আসা যাক। দেখা গেছে, পরেশ দত্ত পরশপাথরের স্পর্শে সামাজিক জীবনে প্রভূত বিত্ত ও যশ লাভ করেছেন। ডালহৌসির অফিসপাড়ার ছকে বাঁধা জীবন থেকে ভাবী দেশনেতা, খুব মসৃণ তাঁর উত্তরণের পথ। তাঁর পড়ে পাওয়া চোদ্দ আনা পরশপাথরের জাদুস্পর্শে লোহার তৈরি এটা-সেটা...
by নিজস্ব সংবাদদাতা | জানুয়ারি ১৬, ২০২৬, ২৩:০৩ | পর্দার আড়ালে, সেরা পাঁচ
চারুলতা ছবির একটি দৃশ্য। ছবিতে চারুলতাকে একটি দূরবিন ব্যবহার করতে দেখা যায়। আজকের পর্বে ওই দূরবিনটির শৈল্পিক প্রয়োগ নিয়ে কিছু কথা, কিছু দৃশ্য। আরও নির্দিষ্ট করে বললে, দূরবীনকে উপলক্ষ্য করে বীক্ষণযন্ত্র কীভাবে চলচ্চিত্রের চরিত্রের মনোজগতের প্রতিরূপ হয়ে ওঠে তা বেশ...