by নিজস্ব সংবাদদাতা | জুন ২১, ২০২৫, ২০:৫৮ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
জীবনবাবু স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তদন্ত শেষ করে এই শেষ বিকেলে ফিরছেন সাহেবরা। দুজনেই চুপচাপ। পিছনের সিটে বসে দুই কনষ্টেবলও চুপ করে বসে। সাহবরা আছেন, তারা কথা বলতে পারছে না সে-জন্য। তবে এখন লোকজন কথা বলার চেয়ে মোবাইল-ঘাঁটা বেশি পছন্দ করে। তারাও সেটাই করছিল।...
by নিজস্ব সংবাদদাতা | জুন ১৪, ২০২৫, ২০:৪০ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
সকাল থেকেই পিশাচপাহাড় হেলথ-সেন্টারে আজ অস্বাভাবিক রকম ভিড়। এমনিতে হেলথ্-সেন্টারটি মাছি তাড়ালেও, বছরে মাঝেমধ্যে এইরকম দিন আসে। কারণটিও জানা গেল, চার্চের হাসপাতালের দু’জন ডাক্তার হঠাৎ করে ছুটি নেওয়ায় সেখানে আজ খুব চাপ। অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে দু’দিন পরে আসতে বলে।...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ২৬, ২০২৪, ১৬:১৪ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
অলঙ্করণ : সৌমি দাসমণ্ডল। রুমটি প্রায়ান্ধকার। জানালার ভারি পর্দাগুলি সব ভালো করে টানা। পড়ন্ত বিকেলের রোদের আভা যে তাতে সম্পূর্ণ আটকানো গেছে, এমনটা নয়। সারা ঘরময় একটা মিহিন কুয়াশার মতো আলো ছড়িয়ে আছে। ঘরের মধ্যে কুলার চলছে, ফলে রুমের ভিতরের আবহাওয়া খুব মনোরম। বাইরের তপ্ত...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ১৯, ২০২৪, ১৪:০২ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
অলঙ্করণ : সৌমি দাসমণ্ডল। শাক্য অপেক্ষা করছিল সত্যব্রতর উত্তরের জন্য। সত্যব্রতর অনুমান বা সংবাদ যে সঠিক হবে, এমন কোনও মানে নেই। সত্যব্রত একজন ডাক্তার, তাদের মতো পুলিশ নয়। ফলে তদন্ত করা তাঁর আওতার মধ্যে পড়ে না, এ ব্যাপারে তাঁর অভিজ্ঞতাও নেই। তা সত্ত্বেও নিজের কৌতূহল এবং...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ৫, ২০২৪, ২২:৫০ | রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, সেরা পাঁচ
অলঙ্করণ : সৌমি দাসমণ্ডল। পূষণ আন্দাজ বেলা সাড়ে দশটা নাগাদ ‘অরণ্যবার্তা’র অফিসের সামনে এসে অপেক্ষা করছিল। রিমিতাও তার সঙ্গে আছে। মালাকারবাবুকে ফোন করে অনুমতি নিয়েই তারা এসেছে। মালাকার বলেছেন, স্থানীয় অঞ্চলে তারা ঘুরতেই পারে। তাতে পুলিশের আপত্তি নেই। কিন্তু স্টেশন লিভ...