রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাব। সপ্তাহের শুরু থেকেই এই দুয়ের প্রভাবে দুর্যোগ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এরকম আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দফতর রাজ্য জুড়ে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায়। বৃষ্টি হবে কলকাতাও। কোনও কোনও এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হাওয়া বইতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল সরে গিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। তবে নিম্নচাপ অঞ্চলের পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। হাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা প্রয়াগরাজ, ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র হয়ে দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এমনিতে রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ সবের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সপ্তাহভর ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণের হতে পারে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৫: সমাপ্তি: শেষ হয়ে হইল না শেষ

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তার আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি, নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

আগামী সাত দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতি, শুক্র ও শনিবার উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। রবি ও সোমবার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও সারা সপ্তাহ জুড়েই কমবেশি ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২১: পরিবেশ শুধু প্রাকৃতিক বাতাবরণ নয়, এর প্রভাব মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সম্পৃক্ত

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ

বুধবার সকাল থেকেই কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা মেলেনি। বুধবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে! মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৭.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বুধেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৪.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ১১.৭ মিলিমিটার, দমদমে ১৫.৭ মিলিমিটার, উলুবেড়িয়ায় ৩৩ মিলিমিটার, কৃষ্ণনগরে ৩১.২ মিলিমিটার, শ্রীনিকেতনে ৯৪.৮ মিলিমিটার, বর্ধমানে ৭৩.৪ মিলিমিটার, বসিরহাটে ৪৬.২ মিলিমিটার এবং ক্যানিংয়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content