দক্ষিণবঙ্গ গত কয়েক দিন ধরেই ভিজছে। জেলা, শহরতলির সঙ্গে কলকাতা, সব জায়গায়ই বৃষ্টি হচ্ছে। কমবেশি প্রতিদিনই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি চলছে। সঙ্গে বজ্রপাত ও ঝড়। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর



















