আমাদের প্রায় সবারই জানা যে, টম্যাটোতে পর্যাপ্ত পরিমানে অ্যাসিড। তাই টম্যাটো যদি তামার বাসনে রান্না করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। জানলে ভালো, এর ফলে খাবারে কপার সল্টও মিশতে পারে।
আমাদের প্রায় সবারই জানা যে, টম্যাটোতে পর্যাপ্ত পরিমানে অ্যাসিড। তাই টম্যাটো যদি তামার বাসনে রান্না করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। জানলে ভালো, এর ফলে খাবারে কপার সল্টও মিশতে পারে।
বিয়ে? দাদার সঙ্গে স্নিগ্ধার বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি? স্নিগ্ধার সঙ্গে দাদার বিয়ের সম্বন্ধে হবে আর আমি সেটা জানবো না। বড়দিদি, মেজদিদি, জামাইবাবুরা কিছু জানবেন না? মা জানলে তাঁদের বলবে না?
বর্ষার বৃষ্টিিকি থামতেই ছাইছে না। রোজ দিনই বৃষ্টি হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। কখনও প্রবল, কখনও বা ঝিরঝিরে বৃষ্টি। টানা বর্ষণে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর আপাতত আবহাওয়ার উন্নতি নিয়ে কোনও আশার শোনাতে পারছে না। কারণ, আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ফলে আবার কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ছোটবেলা থেকে সুন্দরবনের মানুষের মুখে শুনে এসেছি এই কোটরে প্যাঁচারা হল অলক্ষুণে। এদের দেখা বা এদের ডাক শোনা অমঙ্গলের প্রতীক। অবশ্য আমাদের বাড়িতে প্যাঁচাদের নিয়ে এমন কুসংস্কার কোনওদিনই ছিল না। কোটরে প্যাঁচার ডাক বেশিরভাগ মানুষের কাছে বিকট শোনালেও পৌরাণিক কাহিনিতে কিন্তু এর গুণগান করা হয়েছে। নারদ মুনিকে নাকি প্যাঁচার কাছে গান শেখার জন্য মানস সরোবরের কাছে পাঠানো হয়। আবার প্যাঁচাকেই জাতীয় প্রতীকের মর্যাদা দিয়েছিল দোর্দন্ডপ্রতাপ মোঙ্গোল সম্রাট চেঙ্গিস খান। এ নিয়ে এক চিত্তাকর্ষক কাহিনি আছে।
কেউ একজন বলল, “এভাবে হবে না, লেদ-মেশিন নিয়ে এসো… বললাম তো তখন,” তারপর কারও যেন আর্তনাদ শোনা গেল। আর্তনাদ না-কি শীৎকার? শীৎকার না-কি আর্তনাদ? কেমন একটা ঘুলিয়ে যাচ্ছিল সব। মাথা ঝিমঝিম করছিল। একজোড়া রাঙা কর্তিত ঠোঁট উঠে এসে বলল, “যাও, তুমি আমায় একটুও ভালোবাসো না, শরীর, শরীর, তোমার মন নাই?”
বর্ষার একটানা বৃষ্টি যেন থাছেই না। প্রায় প্রতি দিনই কলকাতা এবং শহরতলিতে বৃষ্টি হচ্ছে। কখনও প্রবল, কখনও বা ঝিরঝিরে বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
আজ আমরা শিক্ষাঙ্গনে একটু উঁকি মারি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শিক্ষা মানুষ গড়ার একটি মাধ্যম। বিদ্যা আলোকগামী করে। প্রথমে প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় ঢোকা যাক। অপুর পাঠশালায় প্রথম দিন। দাঁড়িপাল্লা হাতে গুরুমশাই দোকান সামলাতে সামলাতে কিছু ডিকটেশন দিচ্ছেন। তাঁর দৈনন্দিন দোকানদারি আর পাঠদানের মধ্যে সেতু বেঁধে দেয় নানা উচ্চ অনুচ্চ ধ্বনি, বিক্রিবাটা আর পড়াশোনা দুটোতেই তারা সমান অর্থবহ
অনেকেই এই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে। তাঁদের এরকম সমস্যা প্রায়শই হয়ে থাকে। তবে এরকম সমস্যায় খাওয়াদাওয়া করার সময় কয়েকটি খাবার নিয়ে সতর্ক হলে এই ধরনের সমস্যা এড়ানো যেতে পারে। কারণ জানা দরকার এমন কিছু খাবার আছে, যেগুলি অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আচমকা অনেকটা বাড়িয়ে দিতে পারে।
১৯২৭-২৮ সালের কোনও এক সময় কৈলাসহরের মনুভ্যালি চা বাগানে আত্মগোপন করেছিলেন বিখ্যাত বিপ্লবী দীনেশ গুপ্ত। পুলিশের চোখে ধূলো দিয়ে তিনি পালিয়ে এসেছিলেন সীমান্ত সংলগ্ন এই চা বাগানটিতে।বিখ্যাত অলিন্দ যুদ্ধের তিন নায়ক বিনয়-বাদল-দীনেশের কথা কে না জানে! কিন্তু এদের মধ্যে দীনেশ যে কিছু দিনের জন্য হলেও কৈলাসহরের মনুভ্যালিতে আত্মগোপন করে ছিলেন তা অনেকেরই অজানা। মনুভ্যালিতে থাকার সময়ে দীনেশের বিপ্লবী তৎপরতা সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।
শুরু থেকে অমলেন্দুর মৃত্যু পর্যন্ত কাহিনি যেভাবে এগিয়েছে তার সবটুকুই মৃত অমলেন্দু ডায়েরি থেকে নেওয়া। শেষ পাতায় লেখা আছে কতকগুলো আপাত সম্পর্কহীন গুরুত্বপূর্ণ শব্দ। সেগুলি আবার লিখে পেন দিয়ে গোল সার্কেল করা হয়েছে।
‘মহাভারত’ এই নামের সঙ্গে যাঁর নাম জড়িত তিনি হলেন রাজা ভরত। রাজা ঈলিনের ঔরসে পত্নী রথন্তরীর পুত্র দুষ্মন্ত। দুষ্মন্ত, বিশ্বামিত্রমুনির কন্যা শকুন্তলাকে বিবাহ করেন। শকুন্তলার গর্ভজাত সন্তান ভরত। ভরতরাজার নামানুসারে ভরতবংশীয় রাজারা এবং এই বংশোদ্ভূত পূর্ববর্তী রাজারাও ‘ভারত’ নামে খ্যাত হয়েছিলেন।
শ্রীমার অসুখের সংবাদ শুনে দূরদেশ থেকে শ্রীমার সন্তান সারদেশানন্দ এসেছেন। তিনি সকলের পরিচিত বলে শ্রীমার ঘরে গিয়ে কুশল জিজ্ঞাসা করে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। কখনও যদি শ্রীমা ডাকেন তো দুটো কথা হয়। ভয়ে ভয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন, যাতে শ্রীমার কষ্ট না হয়।
নিম্নচাপের জেরে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছিল। আপাতত নিম্নচাপ শক্তি খুইয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কমবে। তবে বৃষ্টির কিছুটা কমলেও এখনই ঝড়বৃষ্টি থামছে না! উলটে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
দিগম্বরী দেবীকে আশপাশের মানুষজন বলতেন ‘রত্নগর্ভা’। তাঁর কোনও কন্যা সন্তান ছিল না। সকলেই পুত্র। সব মিলিয়ে পাঁচ পুত্র। জ্যেষ্ঠ পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ। একজন অল্প বয়সে মারা গিয়েছিলেন। ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর এই তথ্য দিলেও খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের তাঁর ‘রবীন্দ্র কথা’য় জানিয়েছেন, দিগম্বরীর প্রথম সন্তানটি ছিল কন্যা, অকালে অসময়ে শৈশবে মারা গিয়েছিল।
"তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারও একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে।" [কথামৃত পৃঃ ২১] ঈশ্বরীয় প্রেম সর্বদাই কথা ও শব্দের আড়ালে মানুষ লৌকিক ভালোবাসার সামঞ্জস্য খুঁজে। কিন্তু লোকত্ত্বর সে ভালোবাসার সামঞ্জস্য ও গভীরতা বোধগম্যের পারে। মানবের সহজ প্রবৃত্তি হল তুলনামূলক বিচারের দ্বারা ধারণা উৎপাদন করা। বাস্তবিক, মানব মন বুদ্ধির পারে চিরকালীন অব্যক্ত প্রেম রয়েছে তাকে গ্রহণ করতে পারে না। 'আমি' কে না হারিয়ে যা পাওয়া...