দাঁড়কাকরা পাতিকাকদের মতো মরা পচা মাছ, ব্যাঙ ও জীবজন্তু, মাছের নাড়িভুঁড়ি, কসাইখানার বর্জ্য, পাখির ডিম, ভাত, তরকারি, পাকা ফল ইত্যাদি প্রায় সব খাবারই খায়। এরা শিকার করতেও দারুণ দক্ষ। পাখির বাচ্চার সাথে সাথে ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদি শিকার করতে ভালোবাসে। তবে মুরগি বা হাঁসের বাচ্চা এদের খুব প্রিয়। খুব মনে পড়ে আমাদের গ্রামের বাড়িতে ছোটবেলায় দেশি মুরগি পোষা হত।






















