রবিবার ৭ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

কথায় আছে চল্লিশ পেরোলে চালসে। তবে যতই চালসে ধরুক, এবার আর চশমা পরতেই হবে না। বই, খবরের কাগজ সবই কাছে থেকে পড়া যাবে। আর কাগজপত্রে সই করার জন্য বয়স্কদের চশমা খুঁজতে হবে না। চশমা পরার ঝক্কি কমাবে মাত্র একটি আই ড্রপেই। হ্যাঁ, ঠিকই পড়েছে, এমনটাই দাবি করেছেন গবেষকরা। চোখে কয়েক ফোঁটা ড্রপ দিলেই ঝাপসা দৃষ্টি হবে পরিষ্কার। শুধু কাছের জিনিস নয়, দূরের জিনিস দেখতেও খুব একটা কষ্ট হবে না। ছোট ছোট অক্ষরও অনায়াসে পড়ে ফেলা যাবে।
কোপেনহেগেনের ইউরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনস-এর গবেষকেরা এরকম একটি চোখের ড্রপ তৈরি করেছেন। এটি নাকি প্রেসবায়োপিয়ার মতো দৃষ্টিজনিত সমস্যাকেঅ সারিয়ে তুলবে। প্রসঙ্গত উল্লেখ্য, কারও দূরের দৃশ্য দেখার অসুবিধা হলে এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় মায়োপিয়া বলা হয়। আর এই সমস্যা কাছের দৃশ্যের জন্য হলে একে বলা হয় প্রেসবায়োপিয়া। যাকে আমরা চালসে বলি। কারও কারও চল্লিশ পেরোলে দৃষ্টিজনিত এই ধরনের সমস্যা দেখা দেয়। যদিও এখন, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলের উপর যে ভাবে ক্রমশ নির্ভরতা বাড়ছে, তাতে কম বয়স থেকেই চোখের দফারফা হয়ে যাচ্ছে। ফলে প্রেসবায়োপিয়া এখন আর কেবল বার্ধক্যজনিত একটি সমস্যা নয়, কমবয়সিদেরও হামেশা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

গবেষকেরা জানাচ্ছেন, কম বয়সে ছানি পড়া, দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যায় ভুগছেন অনেকেই। প্রেসবায়োপিয়া হলে সমস্যা আরও বাড়ে। তখন চোখের মণি শক্ত হয়ে যায়, তার স্থিতিস্থাপকতা হারিয়ে যেতে থাকে। চোখের পেশিগুলিতেও তার প্রভাব পড়ে। তখন খুব ছোট জিনিস কাছে থাকলেও দৃষ্টিতে তা ধরা দেয় না। সে কারণে সব সময়ে ‘রিডিং গ্লাস’ নিয়ে ঘুরতে হয়। গবেষকেরা জানাচ্ছেন, নতুন ড্রপটি প্রায় ৭৬৬ জনের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁদের দৃষ্টিশক্তি উন্নত হয়েছে। মাস কয়েক ড্রপ ব্যবহারের পরে চশমা আঁটার প্রয়োজনও হয়নি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

যে কোনও নতুন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি আবিষ্কার হলে তার কার্যকারিতার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে। ফলে স্বাভাবিক ভাবেই নতুন এই চোখের ড্রপটিরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। চোখের ড্রপটি যাঁদের উপর পরীক্ষা করা হয়েছে, তাঁদের অল্প মাথা ব্যথা, চোখে চুলকানি বা অস্বস্তি দেখা দিয়েছে। তবে এই পার্শ্বপ্রতিক্রিয়া সাময়িক। দীর্ঘমেয়াদি কোনও সমস্যা বা সংক্রমণের ভয় এতে নেই বলেই কোপেনহেগেনের ইউরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনস-এর গবেষকেরা দাবি করেছেন।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content