রবিবার ১৪ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত। সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

বর্ষার একটানা বৃষ্টি যেন থাছেই না। প্রায় প্রতি দিনই কলকাতা এবং শহরতলিতে বৃষ্টি হচ্ছে। কখনও প্রবল, কখনও বা ঝিরঝিরে বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
আপাতত মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর হয়ে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত বলে হাওয়া দফতর জানিয়েছে। ২৪ তারিখ বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। রাজ্যে অত্যন্ত সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তাই স্থলভাগে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যা বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৫: অধিকার নয়, অবস্থানই বলে দেয় জায়গা কার– মালিকের? না দখলদারের?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬২: আলাস্কা ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া পাওয়া দুষ্কর

এখন কমবেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। তবে আগামী বুধবার থেকে ক্ষিণবঙ্গে ভারী বর্ষণ শুরু হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৩: তত্ত্বতালাশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল

একই সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্যও। এই দু’দিন হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বাড়ি বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবারও এই জেলাগুলিতে সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৮: লক্ষ্মী প্যাঁচা

এদিকে আবহাওয়া দফতর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কমলা সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুরেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস সর্বত্রই রয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content