বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬


ছবি: প্রতীকী।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহনীয় গরম বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই-এক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে।
আবহাওয়া দফতর গরমের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিশু এবং বয়স্কদের শারীরিক সমস্যা দেখা হতে পারে বলে সতর্ক করেছে। বেশি ক্ষণ রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে। সুতির হালকা পোশাক পরতে বলা হয়েছে। পর্যাপ্ত জল খেতে হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক পশ্চিমা বায়ু ভূপৃষ্ঠের কাছাকাছি থাকায় আবহাওয়া গরম এবং আর্দ্র থাকবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৭: রবীন্দ্রনাথ ব্যারিস্টার হতে চেয়েছিলেন

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৭: আপাতত পরিত্রাণ

ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গিয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কমবেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। বুধবারও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-১৯: আকাশ এখনও মেঘলা

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০০: অসুস্থ শরীরেও ভক্তদের দীক্ষাদান শ্রীমার

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির জন্য নিচু জায়গাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে। ধস নামার আশঙ্কা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য অঞ্চলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও মনে করা হচ্ছে বৃষ্টিপাতের তীব্রতা কম হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮০: রাজনীতিতে সবাই চায় সবলের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে, দুর্বলরা সব সময়ই একা

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৬: রাম যৌথ পরিবারের আদর্শনিষ্ঠ জ্যেষ্ঠ, তাঁর যেন এক ঘরোয়া ভাবমূর্তি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং আশপাশের অ়ঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে সক্রিয় রয়েছে। পাশাপাশি একটি অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তরপূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে চলে গিয়েছে। অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে। পাশাপাশি শুষ্ক পশ্চিমাবায়ুও ভূপৃষ্ঠের কাছাকাছি আসছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণের আবহাওয়া শুষ্ক এবং আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content