শনিবার ৭ মার্চ, ২০২৬


ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চর। আইএসএস-এ আগে থেকেই থাকা সাত মহাকাশচারী তাঁদের স্বাগত জানান। তার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। ইতিমধ্যে পুরোদমে গবেষণার কাজ শুরু করে দিয়েছেন শুভাংশুরা। শনিবার বিকেলে ভিডিয়ো কনফারেন্সে ভারতীয় নভশ্চরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভশ্চরের স্বাস্থ্য, গবেষণার অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন তিনি।

Skip to content