রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গে মাঝে টানা ঝড়বৃষ্টির পর কিছুটা দুর্যোগ কমেছিল। তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় আবার দুর্যোগ শুরু হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, এর জেরে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ওই অঞ্চলের শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগ চলবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। শুক্রবার থেকে দুর্যোগ বাড়তে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

এদিকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে কালিম্পঙেও ভারী বৃষ্টি শুরু হবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content