
প্রতিনিধিত্বমূলক ছবি। সংগৃহীত।
বাংলা থেকে নিম্নচাপ সরে গিয়েছে। তবে এখনও অবস্থান করছে অক্ষরেখা। দক্ষিণবঙ্গের কয়েক এলাকার উপর দিয়ে গিয়েছে চলে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এই জোড়া অক্ষরেখার প্রভাবের জেরে বাংলা জুড়েই ঝড়বৃষ্টি চলবে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হাওয়া দফতর সতর্কতা জারি করেছে। কয়েক জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বাড়বে দুর্যোগ।
রবিবার আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে বলা হয়েছে, একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও ওই অক্ষরেখা গিয়েছে। এদিকে, এখন রাজস্থানের বিকানের, কোটা থেকে শুরু হয়ে এ রাজ্যের দিঘার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। দুই অক্ষরেখার প্রভাবে সমুদ্র থেকে জলীয় বাষ্প ছুটে আসছে। এর প্রভাবে বাংলা জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৯: কোটরে প্যাঁচা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৭ : পাঠশালা-ক্লাসরুম
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কোনও কোনও জেলায় হতে পারে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। সোমবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। যদিও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি হয়নি বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার
আগামী ২৪ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই মৎস্যজীবীদের সুমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে সতর্ক করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহে। বাকি জেলায় সতর্কতা নেই। তবে ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আবার আগামী বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দুর্যোগ চলতে পারে।


















