মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

অবশেষে সরল ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়ে আপাতত উত্তরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। যদিও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি থামছে না। এখনও সেখানে মৌসুমি অক্ষরেখা বেশ সক্রিয়ই রয়েছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর থেকে সরে হিমালয়ের কাছাকাছি উত্তরবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তাই আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের কথা হাওয়া দফতর জানিয়েছে। এদিকে, মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের শান্তিনিকেতন, ক্যানিংয়ের উপর দিয়ে গিয়েছে। তাই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা

শনিবার দঙ্গিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই সাতটি জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে । ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় আগামী সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও অংশে অতি তীব্র বৃষ্টি। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হাওয়া দফতর লাল সতর্কতা করছে। শনিবার, রবিবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে এবং মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে। হাওয়া দফতর মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content