
ছবি: প্রতীকী। সংগৃহীত।
পুজো আর সপ্তাহ দুয়েক বাকি। তার আগে কি আবার বাংলা জুড়ে ঝড়বৃষ্টি চলবে? আলিপুর আবহাওয়া দফতর বলছে, বিশ্বকর্মা পুজোর আগে তো বটেই পুজোর দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় আবার ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে।
আবহাওয়া দফতর রবিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত এ রাজ্যের উপরেও নেই মৌসুমি অক্ষরেখা। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা উত্তর তেলঙ্গানার উপরে সরে গিয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ
এই নিম্নচাপ অঞ্চলের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পড়েনি। তবে ঘূর্ণাবর্তের কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে স্থলভাগে। তার প্রভাবেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ
আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে হতে পারে বজ্রপাত। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল
মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় এই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলবে।
আরও পড়ুন:

রজনীর রবি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় আগামী বুধবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সেখানে জারি কমলা সতর্কতা। সোমবার উত্তরবঙ্গের বাকি তিন জেলা— উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও ওই তিন জেলায় রয়েছে হলুদ সতর্কতা। আগামী শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে চলবে ভারী বৃষ্টি।
* ধারাবাহিক রহস্য উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer Aatanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।
















