সোমবার ৯ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

বুধবার সকালে কলকাতায় ঝেঁপে বৃষ্টি হয়েছে! যদিও বৃষ্টি থামার পরে রোদ উঠেছে। বুধবার সকাল থেকেই এরকমই খামখেয়ালি আবহাওয়া দেখা যাচ্ছে। কখনও সখনও রোদ উঠলেও গরম কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।
হাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ওই নিম্নচাপের প্রভাবেই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?

আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। শুক্রবার দুর্যোগ চলতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বুধবারের পর আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা নেই। রবিবার আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শুরু হতে পারে। আগামী সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙেও।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩০.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content