
ছবি: প্রতীকী। সংগৃহীত।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতভর ঝড়বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাছন্ন। কখন রোদ উঠেছে, কখনও আবার আকাশ মেঘলা। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে এখন বুধবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এ সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক
হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৪.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
















