সোমবার ৯ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে তৈরি নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। সে এখন শক্তিও হারিয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি থামছে না। উত্তরবঙ্গেও বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া, দিঘার উপর দিয়ে চলে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে বাংলায় ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া কমতে পারে। রবিবার আবহাওয়া দফতর বুলেটিন প্রকাশ করে জানিয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস তো রয়েইছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ওই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকবে সমুদ্রও। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা ২৬ থেকে ২৮ অগস্ট আবার জারি রয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪

আগামী শনিবার পর্যন্ত উত্তরের আট জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সেখানে হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি না থাকলেও সতর্কতা রয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content