সোমবার ৯ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টি বিরতি দিয়েছিল। তবে সোমবার থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। এমনকি কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রবিবার আলিপুর আবহাওয়া দফতর একটি বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে জানানো হয়েছে, এখন বাংলার উপরে মৌসুমি অক্ষরেখা নেই। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি রয়েছে। মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবারও ঝড়বৃষ্টি শুরু হতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?

সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। তবে পুরোপুরি বন্ধ হচ্ছে না। সোমবার কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহেহলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর জন্য সতর্কতা জারির পরিস্থিতি তৈরি হয়নি বলে হাওয়া দফতর জানিয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content