রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

পুজোর আগে আর মাত্র দু’টি রবিবার বাকি। কেনাকাটার ব্যস্ততা তুঙ্গে। এই আবহে আগামীকাল রবিবার কেনাকাটায় ব্যঘাত ঘটাবে না তো বর্ষণ? বঙ্গবাসীর মনে এখন এটাই প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে দুর্যোগ ঘনিয়েছে ঠিকই, তবে আপাতত দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা কমই। আবার ঝড়বৃষ্টি থেকে পুরোপুরি রেহাই পাওা যাবে, তেমনও নয়। কলকাতা-সব দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। তবে জেলার সর্বত্র জায়গায় হবে না। এদিকে আবার ভ্যাপসা গরম আপাতত পিছু ছাড়ছে না।

বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবও রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টি কমই হবে। তবে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলা ভিজতে পারে। এমনকি, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
শুক্রবার পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে রয়েছে। আগামী দু’দিনে ঘূর্ণাবর্তটি দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরে ছত্তীসগঢ়ের দিকে চলে যাবে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটি অমৃতসর, মুজফ্‌ফরনগর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপর। তবে পশ্চিমবঙ্গের উপর নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পড়বে না। যদিও বাংলা জুড়ে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার আবার এই সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায়। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

নিম্নচাপ অঞ্চলের প্রভাবে ঝোড়ো হাওয়া বইছে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায়। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। দমকা হাওয়া কখনও কখনও পৌঁছে যাচ্ছে ঘণ্টা ৫৫ কিলোমিটার পর্যন্ত। তাই আগামী ১২ ঘণ্টা উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের এই সময়ের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৬: তালচোঁচ

এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার এবং রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। দার্জিলিঙে বুধবার পর্যন্ত, কালিম্পঙে মঙ্গলবার পর্যন্ত এবং কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবার, রবিবার এবং বুধবার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরবঙ্গের বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

টিচার্স ডে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content