বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

প্রকাশ্যে এল আসরানীর সম্পত্তির পরিমাণ।

প্রয়াত হয়েছেন গোবর্ধন আসরানী। যদিও ৮৪ বছরের এই অভিনেতা বলিউডে কেবল আসরানী নামেই পরিচিত ছিলেন। সোমবার মুম্বইয়ের আরোগ্য নিধি হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীপাবলির দিন তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউড। এর মাঝেই প্রকাশ্যে এল গোবর্ধন আসরানীর সম্পত্তির পরিমাণ।
অভিনেতার স্ত্রী হলেন মঞ্জু আসরানী। একসঙ্গেই থাকতেন বর্ষীয়ান অভিনেতা। মঞ্জুও ছিলেন বলিউডে অভিনেতা। একসময় ‘কবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’র মতো বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। স্বামী-স্ত্রীর প্রথম দেখা হয়েছিল ‘আজ কি তাজ়া খবর’, ‘নমক হারাম’ ছবিতে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৫: সুস্থ থাকলে কেউ কি কবিতা লেখে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’

আকাশ এখনও মেঘলা/৪০

আসরানীর অভিনয় কোনওদিন থেমে থাকেনি। মৃত্যুর কয়েক দিন আগেও আসরানী শুটিং করেছেন। তাই তাঁর কখনও অর্থাভাব হয়নি। জানা যাচ্ছে, আসরানী ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচারও করতেন। ছবি ও সিরিজে অভিনয় ও পরিচালনা করেছেন। পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও মোটা টাকা উপার্জন করেছিলেন আসরানী।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content