
স্কুলে ভেঙে পড়েছে বাংলাদেশ বায়ুসেনার বিমান। ছবি: সংগৃহীত।
ঢাকায় একটি স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন লেলে যায়। প্রাণ হারিয়েছেন অন্তত এক জন। হাসপাতালে দগ্ধ অবস্থায় ২৮ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই পড়ুয়া। বাংলাদেশ বায়ুসেনার বিমানটি বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে উড়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমানটি ভেঙে পড়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এই ঘটনায় স্কুলটিতে আগুন লেগে যায়। কত জন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টারে চাপিয়ে। বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের এফ-৭ বিমানটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে। ওই বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হত বলে খবর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৮: লক্ষ্মী প্যাঁচা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাময়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬২: আলাস্কা ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া পাওয়া দুষ্কর
প্রথম আলোকে দমকল বিভাগের আধিকারিক লিমা খান জানিয়েছেন, যে স্কুলের উপর বিমানটি ভেঙে পড়েছে তার নাম মাইলস্টোন স্কুল। ওই স্কুলের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়েছে। দমকলের তিনটি ইউনিট সেখানে কাজ করছে। পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?
হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকেরা মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে জড়ো হয়েছেন। স্কুলের শিক্ষক সবুজ মিয়াঁ প্রথম আলোকে জানিয়েছেন, বিমানটি যখন ভেঙে পড়ে, তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। যদিও অনেক পডুয়াই তখন স্কুলের ভিতরে ছিল। এই ঘটনায় অভিভাবকই উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৫: অধিকার নয়, অবস্থানই বলে দেয় জায়গা কার– মালিকের? না দখলদারের?
ফেরদৌসি বেগম নামে এক অভিভাবিক জানিয়েছেন, তাঁর কন্যা স্কুলের ভিতরে আটকে রয়েছে। তার সঙ্গে এখনও কোনও যোগাযোগ করতে পারেননি। অন্য এক অভিভাবক লাকি আখতার জানিয়েছেন, তাঁর দুই সন্তান এই স্কুলে পড়ে। বড় জন নিরাপদে স্কুল থেকে বার হতে পারলেও ছোট জন এখনও আটকে রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৬: দীনদুখিনীর জননী সারদা

উত্তম কথাচিত্র, পর্ব-১১: ভাগ্যের ফেরে হাস্যকর ‘লাখ টাকা’
সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ওই স্কুল, তার শিক্ষক এবং পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে, তা ‘অপূরণীয়’। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পদক্ষেপের আশ্বাসও তিনি দিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন মুহাম্মদ ইউনূস।


















