শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

প্রয়াত রাহুল অরুণোদয়! ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। সন্ধে ছ’টা নাগাদ দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।” শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাঁকে আনতে যাওয়া হয়।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা : দ্বিতীয় অধ্যায়, পর্ব-৬২: আকাশ এখনও মেঘলা

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২৬ : ‘বসন্তবায় মোরে জাগায় পল্লব কল্লোলে’

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১০০ : প্রাচীন ভারতের ‘স্টিং অপারেশন’-এরও নজির মেলে পঞ্চতন্ত্রের কূটনীতিতে!

উত্তম কথাচিত্র, পর্ব-৮৬ : অগ্নি সংস্কার

ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। “কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।” আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি জলে নামেন। তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনও ভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।”
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৫৯ : ভোরের রক্তাক্ত কবিতা

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৯৮ : বিনা বিচারে আটকদের নিয়ে রাজা বীরবিক্রম কিশোর মাণিক্যকে চিঠি লিখেন নেহরু

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। শ্যুটিং শেষে সমুদ্রে নেমে অভিনেতা ডুবে যান বলে খবর। দিঘা মহকুমা হাসপাতালে মৃত্যু হয় রাহুলের। জানা গিয়েছে, আজও শ্যুটিং করেছিলেন অভিনেতা। শ্যুটিং শেষে নামের সমুদ্রে। তারপরেই ঘটে অঘটন। শোনা যাচ্ছে, আজ শ্যুটিং শেষে সমুদ্রে নেমে স্নানের জন্য কিছুটা এগিয়েছিলেন অভিনেতা। আচমকাই বড় ঢেউ আসে, তলিয়ে যান রাহুল। অভিনেতা যখন তলিয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে তাঁকে কেউ দেখেছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৫৩: জরাসন্ধ ও কৃষ্ণের কথোপকথন সূত্রে নিহিত আছে রাজনীতির পাঠ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৫ : য-এ যুদ্ধ

আজ বিকেল সাড়ে তিনটে, চারটে নাগাদ ঘটেছে দুর্ঘটনা। সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন অভিনেতা। আজ শ্যুটিং শেষে সমুদ্রে নামেন রাহুল। শোনা যাচ্ছে, একটি বড় ঢেউয়ের মুখে পড়ে যান তিনি। অসতর্কতা মুহূর্তে আচমকাই এসেছিল ঢেউ। সমুদ্রে নামার পরমুহূর্তেই এই দুর্ঘটনা ঘটেছে। ঢেউয়ের ধাক্কায় তলিয়ে অনেকদূর চলে যান রাহুল। বেশ কিছুক্ষণ অভিনেতার খোঁজ পাওয়া যায়নি। এরপর শ্যুটিং ইউনিটের বাকিরাই উদ্ধারকাজে হাত লাগান। খোঁজ পাওয়া যায় অভিনেতার। তাঁকে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাহুলকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন বলে খবর। ইউনিটের যাঁরা ছিলেন, যাঁরা উদ্ধার করেছিলেন, সকলের সঙ্গে কথা বলে ঠিক কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা, নাকি শ্যুটিংয়ের পরেই সবটা ঘটেছে, স্থানীয়দের সঙ্গে এবং শ্যুটিং ইউনিটের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। তালসারির সমুদ্রে ছিল পুরু চড়া। অনুমান, সেখানেই আটকে যান অভিনেতা। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল ময়নাতদন্ত হবে বলে খবর। যেহেতু তালসারি ওড়িশা পুলিশের আওতাধীন তাই তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪৪: সুন্দরবনের বন্যপ্রাণী— অলিভ রিডলে কচ্ছপ

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৮: ঘরে চুরি, বাইরে চুরি

উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড়পর্দায় সফর শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে। পরে তাঁর সঙ্গেই প্রেম ও বিয়ে। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। ২০২৫ সালের ছবি ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছু দিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content