by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ২৪, ২০২৫, ২০:০৬ | উপন্যাস: দেওয়াল পারের দেশ, সেরা পাঁচ
ছবি: লেখক। ভোরের মিঠে বাতাস তখনও রোদের গন্ধটুকু পায়নি। ডায়মন্ড হারবারে খুকুদের বাড়ির উঠোনে, বারান্দায়, টিনের চালে সবে বিছিয়ে পড়েছে মিহি কমলা আলো। খানিক আগে শুরু হয়েছে পাখালির মাতন। গুনগুনিয়ে গান ধরেছে খুকু। বুকের ভিতর এই সময় অকারণ সুখের কাঁপন ওঠে। রোজদিন। তবে...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ১৭, ২০২৫, ২২:০০ | উপন্যাস: দেওয়াল পারের দেশ, সেরা পাঁচ
তখন প্রায় মধ্যরাত। মেঘাবৃত আকাশ গর্জন করছিল থেমে থেমে। ঝোড়ো হাওয়ার দাপট কমেছে অনেকক্ষণ। জোলো বাতাস বইছে নিজের মতো করে। দক্ষিণ পুবের জানলা টেনে বন্ধ। পায়ের কাছে মেঝে সমান পশ্চিমের জানলার পাল্লাখানা শুধু খোলা। বিছানা থেকে দেখা যাচ্ছিল, গাঢ় অন্ধকার চিরে চিরে রুপোলি...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ১০, ২০২৫, ১৯:৫২ | উপন্যাস: দেওয়াল পারের দেশ, সেরা পাঁচ
সত্যি বলতে কি শঙ্করের কিছু করবার নেই। আজকের পুরো দিনটা মনে হচ্ছে মাঠে মারা গেল। দেশে থাকতে গোপনে স্বদেশীর দল করত। সাত সকালে গোটা পাঁচেক কালমেঘ আর থানকুনির কাঁচাপাতা চিবিয়ে প্রথমে সাঁতার। তারপর একখানা গোটা পাতি লেবুর সঙ্গে সামান্য বিটলবণ মিশিয়ে বড় এক গ্লাস ছাতুর জল।...
by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ৩, ২০২৫, ১৫:৩১ | উপন্যাস: দেওয়াল পারের দেশ, সেরা পাঁচ
সেদিন গুরুদেবের রাজবেশ। জড়ির সরুপার দেওয়া গেরুয়া ধুতি চাদর। মাথায় কল্কা আঁকা রক্তিম পাগড়ি। কি অপূর্ব মূর্তি! সুধা বিস্ময়ে চেয়ে আছে। ওর নজর গুরুদেবের গলার মোটা মালাগুলোর দিকে। জুঁই আর রজনীগন্ধার গোড়মালা, লাল টকটকে গোলাপ লাগানো। শিয়ালদা স্টেশনের পাশে ফুলের...