
ছবি: প্রতীকী।
এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহেই আবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। একইসঙ্গে অসহনীয় গরমও থাকবে। কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুকনো আবহাওয়া থাকবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। আবার বুধবার থেকে এই সব জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচটি জেলায় দু’দিন হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৮: কবির ভালোবাসা, কবির জন্য ভালোবাসা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০২: কণ্ঠী ঘুঘু
বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া সংক্রান্ত আরও কোনও
সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনায় গরমের অস্বস্তি জারি থাকবে।
সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনায় গরমের অস্বস্তি জারি থাকবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৬: রাম যৌথ পরিবারের আদর্শনিষ্ঠ জ্যেষ্ঠ, তাঁর যেন এক ঘরোয়া ভাবমূর্তি

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২০: আকাশ এখনও মেঘলা
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জন্য আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রাতেও তেমন পরিবর্তন হবে না বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮১: সুষ্ঠুভাবে শাসনকার্য চালাতে গেলে নিজের লোকেদের পিছনেও চর নিয়োগ করতে হয়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৮: হেলিকপ্টারে সওয়ার হয়ে চূড়ার কাছাকাছি গিয়ে পাহাড় দেখার রোমাঞ্চটাই আলাদা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী তিন দিন তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এর পরের দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ফের ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপম্কাতারর পারদ ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা প্রায় স্বাভাবিক।
















