
ছবি: প্রতীকী।
ঘূর্ণাবর্তের জের। তাই আজ বৃহস্পতিবারও ভারী বৃষ্টিতে ভিজবে বাংলার সাতটি জেলা। বাকি জেলাগুলিতেও কমবেশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঝড় বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর এও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে। আবার, আপাতত মৌসুমি অক্ষরেখা বিকানের, রাঁচী, দিঘা বরাবর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলার প্রভাবে আগামী দু’দিন বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। তবে কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২৭: আকাশ এখনও মেঘলা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামীকাল শুক্রবারও এরকম দুর্যোগ চলতে পারে। আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার
এদিকে, উত্তরে এখন ভরা বর্ষা চলছে। এখনই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ থামার তেমন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার এই সব জেলাগুলির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও। আগামী শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে। শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ চলবে সোমবার পর্যন্ত।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?
কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

















