
ছবি: প্রতীকী।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমেছে। তবে এখনও অন্তত ছয় জেলায় দুর্যোগের সতর্কতা জারি রয়েছে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবার শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। যদিও আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন
হাওয়া দফতর জানিয়েছে, সোমবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তাই এখনও সমুদ্র উত্তাল রয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতি প্রায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এই অঞ্চলের সমুদ্রে ২৬ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নতুন নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে কি না, বা পড়লে কতটা পড়বে সে দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক
এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং দার্জিলিঙেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তাই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার কলকাতায়ের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

















