মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কিছুটা কমেছে। তবে আপাতত পুরোপুরি বৃষ্টি থামবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। এদিকে ছত্তীসগঢ়ের উপরে থাকা নিম্নচাপ অঞ্চলটি এখন শক্তি হারিয়েছে। তাই পশ্চিমবঙ্গে এর প্রভাব সরাসরি পড়ছে না। আপাতত বঙ্গোপসাগরে নতুন কোনও নিম্নচাপ অঞ্চল নেই। যদিও উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আর দক্ষিণে বাড়বে গরমের অস্বস্তি বলে জানিয়েছে হাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত মৌসুমি অক্ষরেখা বিকানের, কোটা, গুণা, দামোহ্‌, পুরী হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয়ভাবে বিস্তৃত রয়েছে। এর অনুকূল পরিস্থিতির জন্য বঙ্গোপসাগর থেকে বাংলার স্থল্ভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবারও জলপাইগুড়িতে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আপাতত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় সতর্কতা জারি রেখেছে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনও কোনও অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আপাতত কলকাতা এবং অন্য জেলাগুলিতে আবহাওয়া নিয়ে তেমন কোনও সতর্কতা নেই। যদিও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্যও এখনও পর্যন্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩০.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content