ছবি: প্রতীকী।
হালে কম বয়েসীদের মধ্যে শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাকে মৃত্যু হঠাৎ বেড়ে গিয়েছে। অনামী মানুষের মৃত্যু নিয়ে মিডিয়া থেকে সাধারণ মানুষ কেউই ব্যস্ত নন! যদি না অহমদাবাদের ‘উড়লাম আর পড়লাম’-এর মতো একটা ভয়ঙ্কর কোন দূর্ঘটনা ঘটে! ম্যাপে দেখাচ্ছে উবের ট্যাক্সিটা কাঁকুড়গাছির কাছাকাছি, সময় লাগবে।
সাধারণ-অসাধারণ সকলেই এখন বিমান বিশেষজ্ঞ কীভাবে কী ঘটেছিল তার আসল তথ্যই বা কী, তা কিন্তু সেই অভিশপ্ত ড্রিম্লাইনার এআই-১৭১ বিমানের ১ লক্ষ ২৫০০০ হাজার লিটার জেট এ-ওয়ান ফুয়েলের সঙ্গেই জ্বলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখন প্রকৃত তথ্যহীন তত্ত্বের আলোচনা চলছে। বিমানের জ্বালানী খুব কম তাপমাত্রায় জ্বলে ওঠে, আর ২৩০জন যাত্রী আর ১২ জন ক্রু মেম্বার সমেত প্রায় ১৮৬ ফিট লম্বা আর ডানা থেকে ডানা ১৯৭ ফিট মাপের এই দশাসই বিমান মোটামুটি প্রতি ঘণ্টায় ৩৩০ কিলোমিটার গতিতে যখন একটা কংক্রিট বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়, তখন কী ধরনের বীভৎস বিস্ফোরণ হতে পারে সেটা আন্দাজ করা যায়।
আরও পড়ুন:

হ্যালো বাবু! পর্ব-৯৩: গ্রিন টি /১

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৭: রবীন্দ্রনাথের নামে ভিত্তিহীন অভিযোগ, ‘চোখের বালি’ নাকি চুরি করে লেখা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক
সাতসকালে এ সব সাতসতেরো আগডুম বাগডুম ভাবতে ভাবতে ট্যাক্সিতে উঠলো ধৃতিমান।
—৪৫৪৫।
সংখ্যা জেনেই ট্যাক্সি চালু, এ ভাবেই কোনওদিন রোবট ট্যাক্সি চালাবে!
আবার পুরনো ভাবনায় ঢুকে পড়া, তদন্তের আগে মাথা খালিরাখার একেবারে নিজস্ব উপায়…।
হালের কম বয়সীদের আচমকা মৃত্যুর নানান কারণ আন্দাজ করা হচ্ছে। এরা সকলেই স্বাস্থ্য এবং খাদ্য সচেতন। কিন্তু তা সত্ত্বেও বিগবস খ্যাত সিদ্ধার্থ শুক্লা, কর্ণাটকী অভিনেতা পুনীত রাজকুমার, জনপ্রিয়সংগীত শিল্পী কে কে, প্রযোজক-পরিচালক রাজ কৌশল, কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব, একেবারে হালে কাঁটালগা খ্যাত শেফালি জরিওয়ালা খুঁজলে আরো অনেককে পাওয়া যাবে।

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৫: আজও আধুনিক সমাজ রাজা দুষ্মন্তের তঞ্চকতা এবং দ্বিচারিতার দূষণমুক্ত নয়
এখানেও প্রকৃত তথ্য নেই কিন্তু সেই তত্ত্বের আলোচনায় যেটা উঠে আসে সেটা রোজগারকেন্দ্রিক আধুনিক জীবন ও অনিশ্চয়তার মানসিক চাপ এইধরনের ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে। তবে আরো একটা দিক নিয়ে কাগজেপত্রে লেখালিখি চলছে। সেটা এই দশকের সবথেকে নাড়া দেওয়া ভিলেন কোভিড নাইনন্টিন! রোগীর প্রভাব আর রোগ নিরাময়ের প্রভাব দুটোই কাঠগড়ায় উঠেছে, কেউ কেউ মনে করছেন কোভিড-১৯ এমআরএনএ (mRNA) ভ্যাকসিনে, এর কারণ লুকিয়ে রয়েছে। আমাদের দেশে যে দুটি ভ্যাকসিন ব্যবহার হয়েছিল তারা দুজনেই এমআরএনএ (mRNA) শ্রেণিভুক্ত নয়। কিন্তু পরের দিকের ওমিক্রন ভাইরাসরোধী জেনোভা বুস্টার ডোজ ভারতে তৈরি প্রথম শ্রেণিক্ত ভ্যাক্সিন!
দেশপ্রিয় পার্ক সাদার্ণ অ্যাভিন্যু লেকগার্ডেন্স ফ্লাইওভার টপকে আনোয়ার শাহ টালিগঞ্জ ফাঁড়ি হয়ে নিউ আলিপুর সুরুচি সঙ্ঘের একটু আগেই ডানহাতে বিশাল কমপ্লেক্স! পুলিশের গাড়ি বড় মেজ নিউজচ্যানেল তার সঙ্গে কচিসবুজ ইউটিউবারদের ভিড় টপকে এগোতেই দেখা মিলল। গোয়েন্দা বিচাগের বহুদিনের কর্মী ভৈরব দত্তের!

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে
শ্রেয়া জানেন বা এটা হয়তো চক্রবর্তী সাহেবেরই নির্দেশ! আসলে এতদিনে থানায় থানায় ধৃতিমান চৌধুরীর নামটা জানলেও চেহারায় সকলে জানেন না। আবার বেশি চিনে ফেললেও মুশকিল। উল্টোডাঙ্গা থানার এস আই বিপুল পালের মতো টীকাটিপ্পনী কাটে কেউ কেউ! কিংবা অ্যাসিন্টাণ্ট কমিশনার (ডিডি) রণজয় রায়-এর মতো অনেকে ধৃতিমানকে ঈর্ষা করতেন! পরে অবশ্য অভিনেত্রী কৌশিকী দত্তগুপ্তের বাথটাব মার্ডার রহস্যের কিনারা ধৃতিমান চৌধুরী ও রণজয় রায় যৌথভাবেই করেছিলেন। তারপর দুজনের সম্পর্ক যথেষ্ঠ ভালো! ভৈরব দত্ত পুলিশের বেষ্টনী টপকে বিলাসবহুল প্রাসাদপম বাড়ির আটতলার সুবিশাল ফ্ল্যাটে নিয়ে গেলেন।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান
সারা ফ্ল্যাটে বৈভবের স্পষ্ট স্বাক্ষর! সুবিশাল হলঘর দামি দামি ফার্নিচার বড়সড় ঝকঝকে সুদৃশ্য ঝাড়লণ্ঠন শোকেসে নানান বিজনেস অ্যাওয়ার্ড। মাঝে এই বড়সড় হল ঘরের চারপাশে চারটি ঘর। টানা হলঘর বরাবর সুন্দর সাজানো একটা বারান্দা আর বারান্দার উল্টোদিকে কিচেন কমন ওয়াশরুম ওইদিকে বাড়ির এন্ট্রান্স। যেকোনও তদন্তের জন্য ক্রাইমসিনের ভূগোলটা জানা খুব জরুরি, কিন্তু আমাদের সত্যানুসন্ধানী শ্রীমান ধৃতিমান চৌধুরী একই সঙ্গে একজন চলচ্চিত্র ও নাট্যপরিচালক। খুব স্বাভাবিকভাবে যখন যেখানে যায় সেই জায়গাটা রহস্যভেদীর চোখ দিয়ে তো দেখেই, একজন পরিচালক হিসেবেও ঘরে নির্মাণসজ্জাটা দেখে নেয়। মঞ্চে এই দৃশ্যের অবতারণা করতে গেলে আঙ্গিকধর্মী মঞ্চসজ্জায় কতটা রাখবে আর কতটা বাদ দেবে। সেটটাকে মোবাইল করতে হবে তো, মাসে একটা অ্যাকাডেমি বা শিশির মঞ্চ কিংবা মধুসূদন বা গিরিশমঞ্চে শো করে তো আর দল চলবে না। বনগাঁ থেকে বাঁকুড়া সুযোগ পেলেই ছুটে যেতে হবে। তাই মঞ্চ ভাবনাতে সেই মোবিলিটি তো রাখতেই হবে, এটা সিনেমা তৈরি হলে এত কিছু রাখা যাবে না। ঘরের এক একটা অ্যাঙ্গেলে এক একটা বিশিষ্ট জিনিস সেটা দর্শকের একবার দেখলে মনে থাকবে এবং যেটা হয়ত চিত্রনাট্যে জরুরি।
এইসব ভাবতে ভাবতেই মৃতা রিয়ার বিছানার পাশে শ্রেয়া আলতো করে হাত তুলল। তারপর চোখের ইশারায় বেডসাইড টেবিলে পাতলা একটা দামি কাপ-ডিশের দিকে ইঙ্গিত করল। আচ্ছা এই সেই গ্রিন টি?—চলবে।
এইসব ভাবতে ভাবতেই মৃতা রিয়ার বিছানার পাশে শ্রেয়া আলতো করে হাত তুলল। তারপর চোখের ইশারায় বেডসাইড টেবিলে পাতলা একটা দামি কাপ-ডিশের দিকে ইঙ্গিত করল। আচ্ছা এই সেই গ্রিন টি?—চলবে।
গ্রিন-টি। পরবর্তী পর্ব আগামী বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩খণ্ড)’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।