
ছবি: প্রতীকী।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। ওই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাচ্ছে। এর এমনিতেই বাংলায় মৌসুমি বায়ু সক্রিয়। এসবের প্রভাবে সোমবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দিনভর কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে।
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। হাওয়া দফতর জানানো হয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বারাণসী, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া পর্যন্ত সক্রিয় রয়েছে। তাই মঙ্গলবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনও কোনও অংশে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৫: সমাপ্তি: শেষ হয়ে হইল না শেষ

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না
সোমবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সারা দিনই বৃষ্টি হয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৯.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে হাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়ে দিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ বিপর্যস্ত। কলকাতার একাদিক জায়গায় জল জমেছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ একাধিক জায়গা জলমগ্ন। জল জমেছে কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও। কোথাও গোড়ালি পর্যন্ত, তো কোথাও হাঁটুর কাছাকাছি জল জমতে কোথাও কোথাও।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২১: পরিবেশ শুধু প্রাকৃতিক বাতাবরণ নয়, এর প্রভাব মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সম্পৃক্ত

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ
গত ২৪ ঘণ্টায় টানা বর্ষণে দমদমে ৯৯.৩ মিলিমিটার, আলিপুরে ৮১.৬ মিলিমিটার এবং সল্টলেকে ৮৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রেল লাইনে জল জমে গিয়েছে। এর জেরে হাওড়া এবং শিয়ালদহ শাখায় কিছু লোকাল ট্রেন দেরিতে চলছে। হুগলির আরামবাগে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ জানিয়েছে, দুপুরের মধ্যে সমস্যা মিটে যাবে।














