আজকাল সমাজমাধ্যমে ডায়েট নিয়ে নানান ধরনের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের মধ্যে অনেকেই শুধু ভুঁড়ি কমাতে হবে এই মনে করে, না জেনে-বুঝে সে সব অনুসরণ করে ফেলি। তার ফলে অজান্তেই আমরা আমাদের শরীরের নানা ক্ষতি করে ফেলছি। তাই ডায়েটের ক্ষেত্রে কয়েকটি ‘ভাইরাল’ প্রবণতা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। এগুলির মধ্যে কোনটি শরীরের জন্য উপকারী এবং কোনটি অপকারী, তা ভালোভাবে আগে থেকেই জেনে নেওয়া উচিত। এতে শরীর ও মন দুই-ই সুস্থ থাকবে।
উপোস
● অনেকেই আমরা দ্রুত ওজন কমানোর জন্য দিনের অনেকটা সময় প্রতিদিন উপোস করে থাকি। কিন্তু এটা হয়তো আমাদের অনেকেরই অজানা, নিয়মিত দিনের একটা বড় সময় উপোস করে থাকলে তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্টের প্রয়োজন। তাই পরিকল্পনাহীন ডায়েট করা উচিত নয়।
অ্যালকালাইন ওয়াটার
● সম্প্রতি ‘অ্যালকালাইন ওয়াটার’ নিয়েও বহুবিধ আলোচনা হচ্ছে সমাজমাধ্যমে। এই ধরনের জলের মধ্যে বিভিন্ন খনিজ উপাদান প্রবেশ করিয়ে পানীয় জলের পুষ্টিগুণকে বাড়িয়ে তোলা হয়। সাধারণ জলের তুলনায় এই জলের বোতলের দামও বেশি। কিন্তু প্রয়োজন না হলে এই অ্যালকালাইন যুক্ত জল ডায়েট থেকে বাদ দেওয়া যেতে পারে।
কাঁচা ডিম
● সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়ো থেকে জানা যায় পেটের স্বাস্থ্য বজায় রাখতে কাঁচা ডিম উপকারী। কিন্তু এটা আমরা অনেকেই জানি না কাঁচা ডিম সবার স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। এর সাহায্যে অনেক সময়ে হজমের সমস্যা তৈরি হয়। কারণ কাঁচা ডিমের মধ্যে জীবাণু থাকতে পারে। তাই প্রোটিন বা অন্যান্য পুষ্টিগুণের জন্য ডিম কাঁচা না খেয়ে সেদ্ধ করে বা রান্না করে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকারী।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com