লাউডগা সাপ সাধারণত দু’বছর বয়সে প্রজননে সক্ষম হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাস হল এদের প্রজনন ঋতু। স্ত্রী লাউডগা সাপ ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। যৌন মিলনের ৬০-৭০ দিন পর ১৫-১৬টি বাচ্চার জন্ম দেয়। আসলে এদের ডিম পেটের মধ্যেই থেকে যায়, আর সেখানেই ডিম ফুটে বাচ্চাদের জন্ম হয়। সদ্য জন্মানো বাচ্চারা চলতে পারে এবং নিজেই খাবার সংগ্রহ করতে পারে।





















