বুধবার ১১ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় অতি প্রবল বৃষ্টি হয়েছে। অতি বৃষ্টির ফলে বিপর্যস্ত জনজীবন। প্রাণহানির ঘটনাও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই উত্তরবঙ্গে থামছে না দুর্যোগ। সোমবারেও উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ওই আট জেলার মধ্যে ভারী বর্ষণ আলিপুরদুয়ারে হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে । যদিও বৃষ্টি পুরোপুরি থামবে না বলে হাওয়া দফতর জানিয়েছে।
হাওয়া অফিস বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন বিহার এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। অনেকটাই শক্তি হারিয়েছে সে। তার সংলগ্ন ঘূর্ণাবর্ত এখন অবস্থান করছে উত্তর-পূর্ব বিহারে। এই আবহে রবিবার উত্তরবঙ্গের আটটির মধ্যে সাতটি জেলার বেশির ভাগ অঞ্চলে হয়েছে ভারী বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জারি ছিল কমলা সতর্কতা।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৭: আকাশ এখনও মেঘলা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৫ ন হন্যতে

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২: মালা বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৯: হাট্টিমা

হাওয়া অফিস বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন বিহার এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। অনেকটাই শক্তি হারিয়েছে সে। তার সংলগ্ন ঘূর্ণাবর্ত এখন অবস্থান করছে উত্তর-পূর্ব বিহারে। এই আবহে রবিবার উত্তরবঙ্গের আটটির মধ্যে সাতটি জেলার বেশির ভাগ অঞ্চলে হয়েছে ভারী বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জারি ছিল কমলা সতর্কতা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৩: মহর্ষিকে অনুসরণ করে তাঁর পত্নীও বাড়ির পুজোতে যোগ দিতেন না

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

আলিপুরদুয়ার, কোচবিহারে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির জন্য জারি ছিল লাল সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। মালদহেও চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস ছিল। এই বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমেছে। উত্তরবঙ্গের সব নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে ডুয়ার্স-সহ সমতল ভেসেছে। বহু পর্যটক আটকে পড়েছেন। হাওয়া অফিস বলছে, উত্তরে ঝড়বৃষ্টি এখনই থামছে না।
আরও পড়ুন:

আমার দুর্গা: বিজ্ঞানী রাজেশ্বরী চট্টোপাধ্যায়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩২: লৌকিকও অলৌকিকের টানাপোড়েনের বিনির্মাণ—ঋষিকবির মহাকাব্য রামায়ণ

সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না, সেটুকুই যা স্বস্তির। উত্তরের আট জেলার মধ্যে সোমবার আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ওই দিন এক মাত্র দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি না থাকলেও সেখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আরও পড়ুন:

রজনীর রবি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

উত্তরবঙ্গের পাশাপাশি সিকিম, অসম, মেঘালয়েও ভারী বৃষ্টি হয়েছে। সে কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আরও ধস নামার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে আরও কিছু এলাকা প্লাবিত হতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content