শুক্রবার ১৩ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আবার তৈরি হতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর জেরে আগামী কয়েক দিন কলকাতা-সহ বাংলা জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে মৌসুমি অক্ষরেখা সক্রিয়। আপাতত পুরুলিয়া, কলকাতার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে থাকা উচ্চচাপ বলয় এখন দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় এই উচ্চচাপ বলয়ের প্রভাবে নিম্নচাপ অঞ্চল উপর তৈরি হতে পারে। এর জেরে রাজ্য জুড়ে আগামী সাত দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২১: খেলা শুরুর প্রস্তুতি

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই ঝোড়ো হাওয়াও বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে। এই দুই রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২২: মহর্ষির নির্দেশে ঘণ্টা বাজত জোড়াসাঁকোয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৫: মা সারদার সাধুভক্তি

সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি করা করা হয়নি। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলবে। তবে শুক্রবারও আবহাওয়া নিয়ে হাওয়া দফতর কোনও সতর্কতা জারি করেনি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২০: সত্য ও ন্যায় পরস্পরের সম্পূর্ণ বিরোধী নয়, তবে? ঔজ্জ্বল্য বেশি কার?

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে ঝড়। উত্তরবঙ্গের বেশির ভাগ জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। কয়েক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতেব পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই চার জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content